মন্ত্রীসভা ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই পদত্যাগ করলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী

ফ্রান্সের প্রধানমন্ত্রী পদত্যাগের ঘোষণা দিচ্ছেন, রাজনৈতিক পরিস্থিতি ও দেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা।. Channel i News – চ্যানেল আই নিউজ
মন্ত্রীসভা ঘোষণার কয়েক ঘণ্টা পরেই পদত্যাগ করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু।
আজ সোমবার (৬ অক্টোবর) সকালে লেকর্নু দেশটির রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁর সাথে এক ঘণ্টার জন্য দেখা করার পর ফ্রান্সের রাষ্ট্রপতির সরকারী বাসভবন এলিসি প্রাসাদে এই ঘোষণা দেন।
সাবেক প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বেয়ারু সরকারের পতনের পর লেকর্নুকে প্রধানমন্ত্রী নিযুক্ত করার মাত্র ২৬ দিন পর এই চমকপ্রদ পদক্ষেপ নেওয়া হয়েছে।
২০২৪ সালের জুলাইয়ের আগাম সংসদ নির্বাচনের পর থেকে ফরাসি রাজনীতি চরম অস্থিতিশীলতায় ভুগছে। সেই নির্বাচনে কোনো দলই পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সংসদ ঝুলন্ত অবস্থায় রয়েছে। এ পরিস্থিতিতে যে কোনো সরকারের জন্য আইন ও বাজেট পাস করা কঠিন হয়ে পড়েছে।






