চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগস্ট এলেই বিএনপির ঘাতক চরিত্র বেপরোয়া হয়ে ওঠে: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৯ অপরাহ্ন ০৫, আগস্ট ২০২২
- সেমি লিড, রাজনীতি
A A

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন: আগস্ট মাস এলেই বিএনপির ঘাতক চরিত্র বেপরোয়া হয়ে ওঠে। এই মাসে দলটি সত্যের মুখোমুখি হতে ভয় পায়।

আজ শুক্রবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র শহীদ শেখ কামালের জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা জানানো পর এসব কথা বলেন তিনি।

ভোলায় পুলিশের ওপর বিএনপি নেতা-কর্মীরা অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করেছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘ভোলার ঘটনা কে ঘটিয়েছে? ভিডিও ফুটেজ দেখুন। কীভাবে ঘটেছে, কারা আক্রমণ করেছে, অস্ত্রশস্ত্র নিয়ে কারা মিছিল করেছে, কারা সেই অস্ত্র দিয়ে পুলিশের ওপর হামলা করেছে। পুলিশ কি করবে? আঙ্গুল চুষবে? ভোলায় বিএনপির ঘাতক চেহারা স্পষ্ট হয়েছে।’

তিনি বলেন, বিএনপি চায় নির্বাচনকে সামনে রেখে আবারও অস্থির, উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করতে। আগুন সন্ত্রাস করে নির্বাচনী পরিবেশ নষ্ট করতে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে।

ওবায়দুল কাদের বলেন, শেখ কামালের জন্মদিনে আবাহনী মাঠে ও বনানী কবরস্থানে এত মানুষ, এত তরুণের সমাবেশ। এতে প্রমাণ হয়, আমরা প্রস্তুত। হত্যা, ষড়যন্ত্রের রাজনীতি আমরা রুখবই। এটা আমাদের শপথ।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জন্মদিনের আনন্দ হারিয়ে গেছে পঁচাত্তরের রক্তাক্ত বিদায়ের মাধ্যমে। শহীদ শেখ কামালের কাছে বাংলাদেশের তরুণ সমাজের অনেক কিছু শেখার আছে। তিনি বহুমাত্রিক প্রতিভা ও মেধার অধিকারী ছিলেন।

Reneta

তিনি বলেন, ক্রীড়াঙ্গনে ক্রিকেট ও ফুটবল, সাংস্কৃতিক অঙ্গনে প্রতিদিন দেখা যেত শেখ কামালকে। আবার মধুর ক্যান্টিনে এসে ছাত্রলীগ সংগঠন করতেন। বহুমুখী প্রতিভার অধিকারী শেখ কামাল হতে পারেন দেশের তরুণ সমাজের কাছে রোল মডেল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদের
শেয়ারTweetPin

সর্বশেষ

মার্কেট বন্ধ হলেও মাল্টিপ্লেক্স চালু রাখার দাবি

এপ্রিল ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানিতে চীনকে টপকে দ্বিতীয় বাংলাদেশ

এপ্রিল ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত বাংকার দ্রুত সারিয়ে ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান

এপ্রিল ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে পাল্টাপাল্টি সমাবেশ, ১৪৪ ধারা জারি

এপ্রিল ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

অধিবেশনের ফাঁকে দর্শক গ্যালারিতে থাকা শহীদ পরিবার ও আহতদের সাথে দেখা করলেন প্রধানমন্ত্রী

এপ্রিল ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT