তথ্যপ্রযুক্তি

ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় হোয়াটসঅ্যাপে নতুন ফিচার

WhatsApp privacy update features control, screenshot blocking, and silent leave groups. Channel i News - চ্যানেল আই নিউজ

Image shows WhatsApp privacy update features: online status control, screenshot blocking, and silent group exit confirmation. Channel i News – চ্যানেল আই নিউজ

ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা আরও বেশি সহজ করতে নতুন ফিচার যুক্ত করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ।

মঙ্গলবার হোয়াটসঅ্যাপ ও ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ তার ভেরিফাইড ফেসবুক পেজে এ ঘোষণা দেন।

নতুন এ সংযোজনের ফলে গ্রুপ চ্যাট থেকে কেউ বেরিয়ে গেলেও কোনো নোটিফিকেশন দেখাবে না হোয়াটসঅ্যাপ। একইসঙ্গে আপনি অনলাইনে সক্রিয় থাকলে কে বা কারা দেখতে পারবে তাও নিয়ন্ত্রণ করা যাবে। এছাড়া মেসেজের স্ক্রিনশট নেয়ার সুযোগও বন্ধ করা যাবে।

মার্ক জাকারবার্গ তার ফেসবুক পোস্টে বলেন: আমরা আপনার মেসেজ নতুন উপায়ে সুরক্ষিত করতে কাজ করছি। যাতে করে আপনার ব্যক্তিগত তথ্য ও গোপনীয়তা নিশ্চিত করা যায়।

একই সঙ্গে ‘লগইন অ্যাপ্রুভাল’ সুবিধা চালু করছে হোয়াটসঅ্যাপ। এরফলে অন্য স্মার্টফোন বা কম্পিউটার থেকে কারও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে প্রবেশ করতে গেলে ব্যবহারকারীকে সতর্ক বার্তা পাঠাবে হোয়াটসঅ্যাপ। লগইনের জন্য সম্মতি না দিলে অবাঞ্চিত কেউ অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন না। ফলে যেকোন পরিস্থিতিতে ব্যবহারকারীর অ্যাকাউন্ট নিরাপদ থাকবে।

বিষয়:ফেসবুক মার্ক জাকারবার্গ মেটা হোয়াটসঅ্যাপ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…