চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হোয়াটসঅ্যাপে কী করছে শিশুরা, দেখবেন ও নিয়ন্ত্রণ করবেন যেভাবে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪০ অপরাহ্ণ ১৫, মার্চ ২০২৬
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A

বর্তমান ডিজিটাল যুগে শিশুদের অনলাইন নিরাপত্তা নিয়ে বাবা-মায়ের দুশ্চিন্তা দূর করতে মেটা এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। শিশুদের অনলাইন নিরাপত্তায় নতুর ফিচার চালু করেছে তারা। এই ফিচারের মাধ্যমে ১৩ বছরের কম বয়সী সন্তানদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের ওপর অভিভাবকদের পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে।

মেটা সূত্রে এ তথ্য জানিয়েছে বিভিন্ন প্রযুক্তি সাইট।

এই ব্যবস্থার সবচেয়ে বড় সুবিধা হলো, সন্তান কার সাথে কথা বলছে বা কোন ধরনের গ্রুপে যুক্ত আছে, তা এখন অভিভাবকের হাতের মুঠোয় থাকবে। অভিভাবকরা চাইলে সন্তানের চ্যাটিং এবং কল করার তালিকাও নিয়ন্ত্রণ করতে পারবেন। এমনকি কোনো অজানা ব্যক্তি যদি সন্তানের কোনো গ্রুপে যুক্ত হতে চায়, তবে অভিভাবকের অনুমতি ছাড়া তা সম্ভব হবে না।

এই ফিচারের নিরাপত্তা আরও জোরদার করতে এতে ৬ সংখ্যার একটি বিশেষ পিন সেট করার সুবিধাও রাখা হয়েছে।

এই ফিচারটি চালু করার প্রক্রিয়াটিও বেশ সহজ। এর জন্য অভিভাবক ও সন্তানের ফোন দুটি পাশাপাশি রেখে সন্তানের ফোনের হোয়াটসঅ্যাপ সেটিংস থেকে ‘মোর অপশন (More Option)’-এ যেতে হবে। সেখানে ‘ক্রিয়েট এ পেরেন্ট-ম্যানেজড অ্যাকাউন্ট (parent-managed account)’ অপশনটি নির্বাচন করে সন্তানের প্রয়োজনীয় তথ্য ও বয়স দিলেই একটি কিউআর কোড আসবে।

অভিভাবক নিজের ফোন দিয়ে সেই কোডটি স্ক্যান করে অ্যাকাউন্ট দুটি লিঙ্ক বা যুক্ত করে নিতে পারবেন। এরপর নিজের অ্যাকাউন্ট ভেরিফাই করলেই পুরো নিয়ন্ত্রণ ব্যবস্থাটি সক্রিয় হয়ে যাবে।

এর ফলে ব্যক্তিগত গোপনীয়তা বজায় রেখেও সন্তানকে ইন্টারনেটের সম্ভাব্য বিপদ থেকে আড়ালে রাখা সম্ভব হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হোয়াটসঅ্যাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

বৃষ্টি থেকে রক্ষা পেতে চায়ের দোকানে, সেখানেই বজ্রপাতে নিহত ২

আগস্ট ২, ২০২৬

জাতীয় সংসদ ভবনের সামনে জুলাই গ্রাফিতি কার্যক্রম

আগস্ট ২, ২০২৬

অন্তর্বর্তী সরকার ব্যবসায়ীদের বিপদে ফেলে রেখে গেছে: অভিযোগ

আগস্ট ২, ২০২৬

‘আই লাভ ইউ, রোজ কিয়ামতের দিনও আমি ওকে এটাই বলব’

আগস্ট ২, ২০২৬

দুবাইয়ে বেনজীর জামিনে মুক্ত, জানে না পুলিশ

আগস্ট ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT