চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদযাত্রায় প্রিয়জনের অবস্থান জানতে হোয়াটসঅ্যাপের দারুণ ফিচার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৫ অপরাহ্ণ ১৩, জুন ২০২৪
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A

প্রিয়জন ঈদযাত্রায় বাড়ি যাচ্ছেন বা আসছেন, তারা কি জ্যামে আটকে আছে, নাকি খুব কাছাকাছি চলে এসেছে…এরকম নানা প্রশ্ন ও উদ্বেগের সহজ সমাধান দিতে পারে মেটার মালিকানাধীন জনপ্রিয় হোয়াটসঅ্যাপ। খুব সহজ একটি ফিচারের ব্যবহারে জানা যাবে প্রিয়জনের ‘লাইভ লোকেশন’।

লাস্ট সিন, ভয়েস ও ভিডিও কলিংয়ের মতো নানা ফিচারের পাশাপাশি আরেকটি জনপ্রিয় ফিচার হলো ‘কারেন্ট/লাইভ লোকেশন’ শেয়ার করা। ফিচারটি বহুদিন থেকেই হোয়াটসঅ্যাপে চালু আছে।

যাত্রাপথে যে যেখানেই থাকুক না কেন, লোকেশন শেয়ারের মাধ্যমে নিজের অবস্থান জানানো যায় এবং প্রিয়জনের ফোন থেকে লাইভ লোকেশন শেয়ারের মাধ্যমে অবস্থান জানা যায় খুব সহজেই।

ধরুন আপনি আপনার বাবা-মা বা স্ত্রী-সন্তানের কাউকে বাসে বা ট্রেনে তুলে দিচ্ছেন, তাহলে তাদের হোয়াটসঅ্যাপ থেকে আপনি আপনার হোয়াটসঅ্যাপ একাউন্টে লাইভ লোকেশনটি শেয়ার করে আপনার চ্যাট বক্সে নিয়ে রাখুন। আর আপনি যদি যাত্রা করেন, তাহলে বাসায় থাকা কোনো প্রিয়জনের একাউন্টে আপনার লাইভ লোকেশনটি শেয়ার দিয়ে রাখুন।

কীভাবে হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশনটি শেয়ার করবেন-

>> হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ওপেন করুন
>> লোকেশন যাকে শেয়ার করতে চান, তার চ্যাট ওপেন করুন
>> ফাইল সংযোগ করার বাটন ক্লিক করে ‘লোকেশন’ সিলেক্ট করুন
>> ‘শেয়ার লাইভ লোকেশন’ অপশনটিতে ক্লিক করুন
>> ১৫ মিনিট, এক ঘণ্টা বা ৮ ঘণ্টা অপশনের একটি বেছে নিন

Reneta

এই পদ্ধতিতে আপনি বা যার লোকেশন শেয়ার করছেন তিনি সেই মুহূর্তে যে লোকেশনে আছেন তা শেয়ার হয়ে যাবে। এই লাইভ লোকেশন শেয়ার মেয়াদ সর্বনিম্ন ১৫ মিনিট থেকে শুরু করে সর্বোচ্চ ৮ ঘণ্টা পর্যন্ত হয়ে থাকে।

তারমানে ঢাকা থেকে চট্টগ্রাম বা দিনাজপুরে কেউ যাত্রা করলে পুরো যাত্রাকেই ট্র্যাক করা যাবে খুব সহজেই। এ ক্ষেত্রে যিনি যাত্রা করছেন, তার মোবাইলে জিপিএস অন থাকতে হবে এবং মোবাইল ইন্টারনেট চালু থাকতে হবে।

চাইলে নির্ধারিত সময়ের আগে লোকেশন শেয়ার করা বন্ধ করাও যাবে সহজেই। সেজন্য ‘স্টপ শেয়ারিং’-এ ক্লিক করলেই হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদযাত্রাহোয়াটসঅ্যাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

৪০ বর্ষী গোলরক্ষকের দৃঢ়তায় ফেভারিট স্পেনকে আটকে দিলো নবাগত কেপ ভার্দে

জুন ১৬, ২০২৬

বেনজিরকে ফেরাতে তৎপরতা শুরু

জুন ১৫, ২০২৬

কোচ হয়ে টানা পাঁচ বিশ্বকাপে, রেকর্ডের দুয়ারে কুইরোজ

জুন ১৫, ২০২৬

৩ বছরের মধ্যে পেঁয়াজ এবং আদা উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ

জুন ১৫, ২০২৬

ব্র্যাকের অভিজ্ঞতাভিত্তিক শিখন তরীর বহরে যুক্ত হলো নতুন তিন তরী

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT