চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কল সংক্রান্ত নতুন ফিচার যুক্ত করেছে হোয়াটসঅ্যাপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৯ অপরাহ্ণ ২১, জুন ২০২৩
তথ্যপ্রযুক্তি
A A

গ্রাহকদের সুবিধা দিতে একটি নতুন ফিচার নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। অ্যান্ড্রয়েড এবং আইফোন ব্যবহারকারীদের সুবিধার্থে নতুন এই ফিচারে অপরিচিত নম্বর থেকে যেসব ফোন আসে, সেই সমস্যার সমাধান নিয়ে এসেছে মেটা।

মঙ্গলবার (২০ জুন) এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন মেটা সংস্থার সিইও মার্ক জুকারবার্গ।

সংস্থার তরফে জানানো হয়েছে, যে নম্বর হোয়াটসঅ্যাপ গ্রাহকের ‘কন্ট্যাক্ট লিস্ট’-এ সেভ করা নেই, সেই নম্বর থেকে বার বার ফোন এলেও আর বিরক্ত হবেন না গ্রাহকেরা। আসলে হোয়াটসঅ্যাপ গ্রাহকদের অসুবিধা দূর করতে একটি নতুন সুবিধা চালু করা হয়েছে।

মার্ক জুকারবার্গ জানান, অপরিচিত নম্বর থেকে ফোন এলে তা অ্যাপের মধ্যে এবং নোটিফিকেশন-এ দেখালেও আলাদাভাবে রিং হবে না। অর্থাৎ হাতে ফোন না থাকলে হোয়াটসঅ্যাপ গ্রাহকেরা বুঝতেই পারবেন না যে তাকে অচেনা নম্বর থেকে কেউ ফোন করেছেন। হোয়াটসঅ্যাপের সেটিং পরিবর্তন করে যে কোনও গ্রাহক এই সুবিধা লাভ করতে পারবেন। সেটিংস থেকে প্রাইভেসি অপশনে যাওয়ার পর কল অপশনে গেলে সেখানে ‘সাইলেন্স আননোন কলার্স’ নামের একটি অপশন দেখা যাবে। এই অপশনটি বেছে নিলেই হবে সমস্যার সমাধান। এর পর আর অচেনা নম্বর থেকে ফোন এলেও রিংয়ের আওয়াজ বিরক্ত করবে না গ্রাহকদের।

সম্প্রতি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা টুইটারে অভিযোগ জানিয়েছিলেন যে, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, মালয়েশিয়া, কেনিয়া এবং ইথিওপিয়ার বিভিন্ন প্রান্ত থেকে ভারতের হোয়াটসঅ্যাপ গ্রাহকদের কাছে ‘স্প্যাম কল’ আসছে। অভিযোগের সংখ্যা বেশি বৃদ্ধি পাওয়ায় গ্রাহকদের সমস্যা দূর করতে এই সমাধান এনেছে হোয়াটসঅ্যাপ সংস্থা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নতুন ফিচারহোয়াটসঅ্যাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য নিয়ে আজ জাতীয় বাজেট

জুন ১১, ২০২৬

এগিয়ে থাকবে বেলজিয়াম, নকআউটের লড়াইটা মিশর ও ইরানের

জুন ১০, ২০২৬

আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি

জুন ১০, ২০২৬

বিশ্বকাপের মঞ্চে বয়স শুধু সংখ্যা: ৪০ পেরিয়েও ইতিহাস গড়া ২০ কিংবদন্তি

জুন ১০, ২০২৬

সংসদ সদস্যদের জন্য ‘বাজেট হেল্পডেস্ক’ উদ্বোধন করলেন স্পিকার

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT