বাংলাদেশ

স্বতন্ত্র প্রার্থীরা কি সংসদে বিরোধী দল নাকি অন্যকিছু, শপথ শেষে প্রতিক্রিয়া

বাংলাদেশের সংসদ ভবন, আধুনিক স্থাপত্যশৈলী, ঢাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার সংসদ ভবন, আধুনিক স্থাপত্যশৈলী ও বিশাল আকারের ভবন, দেশের রাজনৈতিক কেন্দ্র।. Channel i News – চ্যানেল আই নিউজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্রভাবে নির্বাচিত ৬২ জন সংসদ সদস্য শপথ নিয়েছেন। শপথ নেবার পরে সংসদে তাদের ভূমিকা কেমন হবে, এ নিয়ে আলোচনা ও বিশ্লেষন চলছে নির্বাচনের দিন থেকেই। এবিষয়ে আজ বুধবার (১০ জানুয়ারি) শপথগ্রহণ অনুষ্ঠানে কয়েকজন নবনির্বাচিত সংসদ সদস্য মন্তব্য করেছেন সংবাদমাধ্যমের কাছে।

ফরিদপুর-৩ সদর আসন থেকে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী এ কে আজাদ বলেন, সংসদে আমাদের ভূমিকা কী হবে, তা সব স্বতন্ত্র এমপি বসে আলোচনা করে সিদ্ধান্ত নেব।

স্বতন্ত্র প্রার্থীরা বিরোধী দলে, নাকি অন্যকিছু এ প্রসঙ্গে ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্রপ্রার্থী হিসেবে বিজয়ী মুজিবর রহমান চৌধুরী নিক্সন বলেন, শপথের পর আমরা বসবো। আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

সুনামগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী জয়া সেনগুপ্তা বলেছেন, পুরনো জায়গায় স্বতন্ত্র হিসেবে এসেছি। তবে আলাদা কিছু মনে হচ্ছে না, সরকারি দলেই তো আছি।

বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী পঙ্কজ নাথ বলেছেন, প্রধানমন্ত্রী যেভাবে নির্দেশনা দিবেন, সেভাবেই আওয়ামী লীগের স্বতন্ত্ররা ভূমিকা পালন করবেন।

পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী-স্বরূপকাঠী) জেপিপ্রধান আনোয়ার হোসেন মঞ্জু কে হারানো স্বতন্ত্রপ্রার্থী মহিউদ্দিন মহারাজ বলেছেন,  হেভিওয়েট বলে কিছু নেই। জনগণ যাকে ভোট দিয়েছে তিনিই হেভিওয়েট। শেখ হাসিনার নির্দেশেই স্বতন্ত্ররা কাজ করবে।

বিষয়:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন স্বতন্ত্র প্রার্থী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…