আন্তর্জাতিক

নরেন্দ্র মোদির সর্বদলীয় বৈঠক নিয়ে যা জানা গেল

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সর্বদলীয় বৈঠকে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পহেলগামে হামলার ১৫ দিনের মাথায় পাকিস্তানের মাটিতে হামলা চালায় ভারত। বুধবার রাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিতে অতর্কিতে ‘অপারেশন সিন্দুর’ পরিচালনা করে ভারতীয় সশস্ত্রবাহিনী। এরপরই সর্বদলীয় বৈঠক ডাকেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে কেন্দ্র সরকার ‘অপারেশন সিন্দুর’ সম্পর্কে সর্বদলীয় বৈঠকে নেতাদের কাছে বিস্তারিত তুলে ধরবে।

এছাড়া রাজনৈতিক নেতাদের অভিযানের উদ্দেশ্য, নির্দিষ্ট সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে আঘাত, কৌশলগত ও নিরাপত্তা প্রভাব এবং পাকিস্তানের পক্ষ থেকে কোনও প্রতিশোধমূলক পদক্ষেপের ক্ষেত্রে ভারতের প্রস্তুতি কেমন, তা তুলে ধরবে।

এদিকে বৈঠকের আগে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে দেখা করেন এবং সীমান্তের উত্তেজনা এবং পরিস্থিতি সম্পর্কে তাকে অবহিত করেন।

ইতিমধ্যে অভিযানের পর বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রতি জোরালো সমর্থন প্রকাশ করেছেন। লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী সেনাবাহিনীর নির্ভুলতা এবং সাহসের প্রশংসা করে বলেন, “আমাদের সশস্ত্র বাহিনীর জন্য গর্বিত। জয় হিন্দ!”

বিষয়:নরেন্দ্র মোদি পাকিস্তান ভারত ভারত-পাকিস্তান উত্তেজনা ভারত-পাকিস্তান যুদ্ধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…