চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইনস্টাগ্রামে ছদ্মবেশের শিকার হলে করণীয় কী?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৬ অপরাহ্ণ ২২, নভেম্বর ২০২৩
তথ্যপ্রযুক্তি
A A

কখনো কি এমন হয়েছে- ইনস্টাগ্রাম থেকে বন্ধুর ডিএম বা সরাসরি ম্যাসেজ (ডিরেক্ট মেসেজ) পেয়েছেন, কিন্তু অ্যাকাউন্টটি চিনতে পারেননি? এমনটা যদি হয়ে থাকে তবে সম্ভাবনা রয়েছে যে আপনার বন্ধু কোনো অপরাধীর মাধ্যমে ছদ্মবেশের শিকার হয়েছেন।

অপরাধীদের দ্বারা অন্যের অ্যাকাউন্টের ছদ্মবেশ ধারণ নতুন কিছু নয়, আর যে কারও সাথেই এটি ঘটতে পারে। তাই ব্যবহারকারীদের অনলাইনে নিজ তথ্য নিরাপদ ও সুরক্ষিত রাখার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পাশাপাশি ছদ্মবেশ বা ক্ষতিকর কার্যক্রম থেকে নিজেদের পরিচয় সুরক্ষিত রাখতে হবে।

যদি আপনার বন্ধু বা অন্য কেউ ইনস্টাগ্রামে ছদ্মবেশের শিকার হন, সেক্ষেত্রে আপনার কিছু করণীয় রয়েছে। তবে এ ক্ষেত্রে ইনস্টাগ্রামে ছদ্মবেশের শিকার হওয়া ব্যক্তিই কেবল রিপোর্ট করতে পারবেন। তবে কিছু পদক্ষেপের মাধ্যমে আপনি তাকে সহায়তা করতে পারেন।

ছদ্মবেশের শিকার হওয়া ব্যক্তির সাথে আপনি ইমেইল বা ফোনে যোগাযোগ করতে পারেন, যেন তিনি মেটার কাছে রিপোর্ট করেন। ছদ্মবেশের শিকার হওয়া ব্যক্তিকে ডিরেক্ট মেসেজ পাঠাতে পারেন, যেন তিনি বিষয়টি মেটার কাছে রিপোর্ট করেন। যদি ছদ্মবেশের শিকার হওয়া অ্যাকাউন্টটি আপনার সন্তানের হয় ও সেই একাউন্টের যিনি প্রতিনিধিত্ব করছেন এমন কারও হয়, তাহলে আপনি এই ফরমটি ব্যবহার করে রিপোর্ট করতে পারবেন।

যদি অন্য কেউ ইনস্টাগ্রামে আপনার ছদ্মবেশ ধারণ করে থাকে, সেক্ষেত্রে অবশ্যই অ্যাপ থেকে অথবা www.instagram.com/hacked/ ভিজিট করে রিপোর্ট করতে হবে।

আপনার এই রিপোর্টটি বেনামী হবে, যদি না তা মেধাস্বত্ব লঙ্ঘন সম্পর্কিত রিপোর্ট না হয়। কে রিপোর্ট করেছেন তা রিপোর্ট হওয়া অ্যাকাউন্টটি ব্যবহার করে দেখা যাবে না। আপনার সাথে কিছু ঘটার আগেই সুরক্ষিত থাকুন

Reneta

টু-ফ্যাক্টর অথেনটিকেশন (টুএফএ) চালু করুন, এবং ইউনিক পাসওয়ার্ড বা পাসফ্রেজ ব্যবহার করুন। সেক্ষেত্রে অপরাধীদের জন্য কেবল ‘ফরগট পাসওয়ার্ড’ব্যবহার করে অ্যাকাউন্টের দখল নিতে চাওয়া তুলনামূলকভাবে কঠিন হবে।

যে ইমেইল ও ফোন নাম্বার ইনস্টাগ্রামে ব্যবহৃত হয়েছে, সেগুলো হালনাগাদ বা আপনার নিয়ন্ত্রণে আছে কি না, তা নিশ্চিত করুন।

বাস্তব জীবনের মতোই অপরিচিত কারও ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করা থেকে বিরত থাকুন। আপনার ঠিকানা বা ফোন নাম্বারের মতো একান্ত ব্যক্তিগত বা সংবেদনশীল তথ্য ইনস্টাগ্রামে প্রকাশ করা থেকে বিরত থাকুন। সবসময় সাবধানতা অবলম্বন করুন এবং ইনস্টাগ্রাম অ্যাপের সিকিউরিটি চেকআপের মাধ্যমে আপনার সিকিউরিটি সেটিংস ম্যানেজ করুন।

আপনার স্মার্টফোনে ইনস্টাগ্রাম অ্যাপের নিচের ডানপাশে থাকা ছোট প্রোফাইল আইকনে ট্যাপ করুন। ওপরের ডান দিকের কোণায় থাকা থ্রি-ড্যাশ মেনু বাটনে ট্যাপ করুন। সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশন নির্বাচন করুন। অ্যাকাউন্টস সেন্টার ট্যাপ করুন। অ্যাকাউন্টস সেটিংসের অধীনে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি ট্যাপ করুন। সিকিউরিটি চেকসের অধীনে সিকিউরিটি চেকআপ ট্যাপ করুন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সিলেক্ট করুন। পরবর্তী নির্দেশনাবলী অনুসরণ করুন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাকাউন্টইনস্টাগ্রাম
শেয়ারTweetPin

সর্বশেষ

এবার ঘরে বসে দেখা যাবে শাকিবের ‘রকস্টার’!

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

জুলাই ১৬, ২০২৬

জুলাই আন্দোলনের মামলায় মিথ্যা অভিযোগ করলে ব্যবস্থা: ডিবি

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মিয়ানমার উপকূলে দুটি নৌকাডুবিতে ৫০০ জনের বেশি নিহতের আশঙ্কা

জুলাই ১৬, ২০২৬

ফকল্যান্ড নিয়ে ‘রাজনৈতিক ব্যানার’ মাঠে, ফিফার শাস্তির শঙ্কায় আর্জেন্টিনা?

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT