অপরাধ

মাগুরায় শিশু ধর্ষণ-হত্যা মামলার আপডেট জানালেন পুলিশ সুপার

পুলিশ সুপার সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশ সুপার মাগুরায় শিশু ধর্ষণ-হত্যা মামলার আপডেট জানাচ্ছেন, বিভিন্ন মিডিয়া প্রতিনিধির সামনে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিষয়ে মাগুরা পুলিশ সুপার মিনা মাহমুদা বলেছেন, আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার ৪ আসামীকেই গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। 

রোববার (১৬ মার্চ) এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মিনা মাহমুদা এই কথা বলেন।

তিনি জানিয়েছেন, আসামীদের মধ্যে প্রধান আসামী হিটু শেখ ইতিমধ্যে শনিবার মাগুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট সব্যসাচী রায়ের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। বাকি ৩ আসামীর জিজ্ঞাসাবাদ চলছে।

তিনি আরও জানান, এ বিষয়ক আলামত ফরেনসিক রিপোর্টের জন্য সিআইডি বিভাগে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, বোনের বাড়িতে বেড়াতে এসে শহরের নিজনান্দুয়ালী এলাকায় ৫ মার্চ বুধবার রাতে ৮ বছরের ওই শিশু কন্যা ধর্ষিত হয়। সে শ্রীপুর উপজেলার সব্দালপুর এলাকায় বাড়ির কাছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। রমজানের ছুটিতে শনিবার মায়ের সঙ্গে সে বোনের বাড়িতে বেড়াতে আসে।

ঘটনার পর তাকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে আনা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় ফদিরপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে পাঠানো হয় ঢাকায়। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে বৃহস্পতিবার সে মারা যায়। এ ঘটনায় হিটু শেখকে প্রধান করে মামলা করেছিলেন আছিয়ার মা আয়েশা আক্তার।

বিষয়:আছিয়া মাগুরা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…