আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার (২ এপ্রিল) দেশের উত্তরাঞ্চলে দিন ও রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে এবং অন্যত্র প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তবে রাজশাহী বিভাগসহ দিনাজপুর, সৈয়দপুর এবং চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে আরো বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
বুধবার সকালে ঢাকায় বাতাসের গতি ও দিক ছিল দক্ষিণ-দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৮-১২ কি.মি.। আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৮২ শতাংশ।
গতকাল মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ডিমলায় ১৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় আজ সূর্যাস্ত ৬টা ১৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৫ট ৪৯ মিনিটে।







