শিক্ষা

বিশ্ববিদ্যালয় ভর্তির গুচ্ছ পদ্ধতি ও ফি নিয়ে যা বললেন হাসনাত আবদুল্লাহ

বিশ্ববিদ্যালয় ভর্তির গুচ্ছ পদ্ধতি নিয়ে হাসনাত আবদুল্লাহর বক্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসনাত আবদুল্লাহ বিশ্ববিদ্যালয় ভর্তির গুচ্ছ পদ্ধতি ও ফি নিয়ে কথা বলছেন, পেছনে মাইক্রোফোন ও সংবাদমাধ্যমের ক্যামেরা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়াক হাসনাত আবদুল্লাহ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আবেদন ফি কমানো ও গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা চালুর দাবি জানিয়েছেন।

শনিবার (১৪ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এসব দাবি জানান।

পোস্টে হাসনাত আবদুল্লাহ লেখেন, ‘শিক্ষা সবার অধিকার, বাণিজ্যের পণ্য নয়! হাজার টাকার আবেদন ফি, যাতায়াত ও থাকার খরচ—বর্তমান ভর্তিপ্রক্রিয়া শিক্ষার্থীদের জন্য এক ভয়ানক আর্থিক চাপ। প্রতিটি শিক্ষার্থীদের ভবিষ্যৎ ঝুলছে টাকার অঙ্কে। মেধার মূল্যায়ন নয়, বৈষম্যের দেয়াল টেনে দিচ্ছে এ ব্যবস্থা। উচ্চশিক্ষা কি শুধুই ধনীদের জন্য? আবেদন ফি কমাও, গুচ্ছ পদ্ধতি চালু রাখো।’

কয়েক বছর চলার পরে চলতি বছরে প্রকৌশল গুচ্ছ ভেঙে গেছে। এ ছাড়া কৃষি ও সাধারণ গুচ্ছ থেকে বেরিয়ে এককভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অনেক বিশ্ববিদ্যালয়।

 

বিষয়:পাবলিক বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…