চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিউলিপের পদত্যাগে যা বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৫ পূর্বাহ্ণ ১৫, জানুয়ারি ২০২৫
- টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A
বিশ্ব নেতাদের সাক্ষাৎকারের ছবি, ব্রিটিশ প্রধানমন্ত্রী ও তরুণ নারী প্রতিনিধি. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্থিক অসংগতি ও দুর্নীতির ব্যাপক অভিযোগের মুখে অবশেষে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক। তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে পদত্যাগপত্র দেন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করে একটি বিবৃতি দিয়ে স্টারমার লিখেছেন, প্রিয় টিউলিপ আপনার পত্রের জন্য ধন্যবাদ। অত্যন্ত ব্যথিত মনে আপনার মন্ত্রিত্ব থেকে পদত্যাগের বিষয়টি আমি গ্রহণ করছি। সিটি মিনিস্টার হিসেবে আপনি যে দায়িত্ব পালন করেছেন তার জন্য ধন্যবাদ জানাই।

টিউলিপের বিরুদ্ধে কোনো ধরনের অসংগতি পাওয়া যায়নি দাবি করে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, আপনার পদত্যাগপত্র গ্রহণের সঙ্গে আমি পরিষ্কার করতে চাই, আমার স্বাধীন পরামর্শক স্যার লরি ম্যাগনাস আমাকে নিশ্চিত করেছেন, তিনি আপনার বিরুদ্ধে মিনিস্ট্রিয়াল কোড ভঙ এবং আর্থিক অসংগতির কোনো প্রমাণ পাননি।

Banglabid

তিনি আরও বলেন, এছাড়া স্বপ্রণোদিত হয়ে নিজের বিরুদ্ধে তদন্তের আহ্বান এবং তদন্তকারী স্যার লরি ম্যাগনাসকে এক্ষেত্রে সম্পূর্ণভাবে সহযোগিতা করায় আপনাকে ধন্যবাদ জানাতে চাই৷ ব্রিটেনকে সমৃদ্ধকরণে ও সরকারের কাজে কোনো বিঘ্ন না ঘটাতে আপনি যে কঠিন সিদ্ধান্ত নিয়েছেন সেটির তারিফ করছি। আপনাকে স্পষ্ট করে জানাতে চাই, আপনার সামনে এগিয়ে যাওয়ার দরজা খোলা রয়েছে।

শেখ হাসিনার ঘনিষ্ঠের কাছ থেকে ফ্ল্যাট উপহার নেওয়া, সাংবাদিককে হুমকি দেওয়া, রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে অর্থ আত্মসাৎসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে প্রচণ্ড চাপের মুখে ছিলেন টিউলিপ সিদ্দিক। এসবের মুখে শেষ পর্যন্ত মন্ত্রিত্ব ছাড়তে হয়েছে তাকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিয়ার স্টারমারটিউলিপ সিদ্দিক
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT