রাজনীতি

শাপলাকে প্রতীকের তালিকায় অন্তর্ভুক্ত না করায় যা বলেছেন এনসিপির নেতারা

বাংলাদেশ আওয়ামী লীগ ও শাপলা মার্কার লোগোসমূহের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, “শাপলাকে কেন প্রতীকের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি, সেটি ইসির নীতিমালায় উল্লেখ করা হয়নি। মধ্যযুগীয় রাজাদের মত আচরন করছে ইসি।”

রোববার (১৯ অক্টোবর) এক বিবৃতিতে এনসিপির নেতারা শাপলাকে প্রতীকের তালিকায় অন্তর্ভুক্ত না করায় ক্ষোভ প্রকাশ করেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, “কোন ব্যক্তির ইচ্ছায় নির্বাচন কমিশন চলতে পারে না। আইনগত জায়গা থেকে কিছু না বলে এটিকে চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত মনে হচ্ছে। তাদের রিমোট কন্ট্রোল অন্য জায়গায়।”

তিনি আরও বলেন, ইসির কার্যক্রম দেখে মনে হচ্ছে, তাদের সুষ্ঠু, স্বচ্ছ ভোট করার যোগ্যতা নেই। তারা যেন এমন সিদ্ধান্ত না নেয়, যাতে নুরুল হুদা কমিশনের মত অবস্থা হয় উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ বলেন, এনসিপির শাপলা ছাড়া বিকল্প প্রতীক নেই। এই প্রতীক আমরা অর্জন করবো।

এনসিপির আরেক নেতা জহিরুল ইসলাম মুসা বলেন, আইনি কারনে ইসি জোর করে কোন প্রতীক চাপিয়ে দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে পারবে না।

এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটওয়ারি বলেন, ইসিকে গনিমতের মালের মত ভাগ করেছে বিএনপি, জামায়াত ও আর্মি।

তিনি আরও বলেন, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে, কিভাবে সুষ্ঠু নির্বাচন করবে এই সরকার। জুলাই সনদে রাষ্ট্রপতি চপ্পুর সাক্ষর মানবেনা এনসিপি।

ইসি দলের লেজুরবৃত্তি বন্ধ না করে যদি দুর্নীতি মুক্ত হতে না পারে, মৃত ভোটার বাদ দিতে না পরে, তাহলে তাদের পদত্যাগ চাইবো বলেও জানান তিনি।

বিষয়:এনসিপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…