রাজনীতি

প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে যা বললেন মির্জা ফখরুল

মির্জা ফখরুল প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের সাথে কথা বলছেন, বিভিন্ন মিডিয়ার ক্যামেরা ও মাইক্রোফোনের সামনে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধান উপদেষ্টার সাথে আলোচনা ফলপ্রসু হয়েছে। আমরা যথেষ্ট আশাবাদী, দ্রুত সময়ের মধ্যে এই অন্তর্বর্তী সরকার দেশকে স্থিতিশীল অবস্থায় নিয়ে আসবে এবং নির্বাচনের পরিবেশ তৈরি করবে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান বিএনপির মহাসচিব।

মির্জা ফখরুল আরও বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তী সরকারের আলোচনা চলমান থাকবে। যার মাধ্যমে রূপরেখা বেরিয়ে আসবে।

বৈঠকে মির্জা ফখরুলের সাথে উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ।

বিষয়:অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…