রাজনীতি

খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা শেষে যা জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক

খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা শেষে ব্যক্তিগত চিকিৎসকের বক্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ।

বৃহস্পতিবার ২৮ আগস্ট রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে বিএনপি নেত্রী নিজ বাসভবন ফিরোজায় ফিরে আসার পর এ তথ্য জানান তিনি।

ডা. জাহিদ বলেন, আওয়ামী লীগের সরকারের সময় খালেদা জিয়ার চিকিৎসায় যথেষ্ট অবহেলা করা হয়েছে। যদি সময়মতো চিকিৎসা করা হতো, তবে তার শারীরিক অবস্থার আরো উন্নতি হতে পারতো।

এর আগে, বৃহস্পতিবার ২৮ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বের হয়ে রাত ৮টায় এভারকেয়ার হাসপাতালে পৌঁছান খালেদা জিয়া। পরে পরীক্ষা-নীরিক্ষা শেষে রাত ১১টা ৪৩ মিনিটে তিনি বাসায় ফিরে আসেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে এভারকেয়ারে নিয়ে যাওয়া হয়েছে।

বিষয়:ডা. এ জেড এম জাহিদ বিএনপি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ব্যক্তিগত চিকিৎসক স্বাস্থ্য পরীক্ষা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…