চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একজন ব্যক্তির পক্ষে এত বিবৃতি দেওয়ার কী আছে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩০ অপরাহ্ণ ২৯, আগস্ট ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A

ড. মুহাম্মদ ইউনূসের বিচার স্থগিত চেয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাসহ ১৬০ বিশ্বনেতা ও নোবেল বিজয়ীর বিবৃতির সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষজ্ঞ পাঠিয়ে ড. ইউনূসের মামলার কাগজপত্র পর্যালোচনার আহ্বান জানিয়েছেন তিনি। শেখ হাসিনা বলেন, একজন ব্যক্তির পক্ষে এত এত বিবৃতি দেওয়ার কী আছে? তারা এখানে বিশেষজ্ঞ পাঠাক। তারা এসে দেখুক সবকিছু ঠিক আছে কি না। তারা দেখুক কোথাও কোনো অনিয়ম আছে কি না।

মঙ্গলবার সাম্প্রতিক দক্ষিণ আফ্রিকা সফর সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করতে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি ড. মুহাম্মদ ইউনূস প্রসঙ্গে বলেন: ভদ্র লোকের যদি আত্মবিশ্বাস থাকতো তাহলে আন্তর্জাতিক পর্যায়ে বিবৃতি ভিক্ষা করে বেড়াতেন না। আমাদের দেশের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন এবং সব কিছু এটা নিয়ম মতো চলে। কেউ যদি ট্যাক্স না দেয় আর শ্রমিকের টাকা আত্মসাৎ করে, আর শ্রমিকদের পক্ষ থেকে যদি লেবার কোর্টে মামলা করা হয় তাহলে আমাদের কি সেই হাত আছে যে সে মামলা বন্ধ করে দেবো। আমাদের দেশে চলমান মামলা নিয়ে আলোচনাই করা হয় না। এটা সাব-জুডিস। এখানে আমি কে মামলা প্রত্যাহার করার।এখানে আমার কোন অধিকারটা আছে। বিচার ব্যবস্থা তো সম্পূর্ণ স্বাধীন।

তিনি আরও বলেন: ট্যাক্স ফাঁকি দিলে ফেরতও দিতে হবে, মুদ্রাস্ফীতির এই সময়ে যেখান থেকেই অর্থ পাওনা সরকার আদায় করবেই। আন্তর্জাতিক শ্রম সংস্থার প্রতিটি আইন ও নিয়ম-নীতিতে বাংলাদেশ সই করেছে, যারা ড. ইউনূসের বিচার নিয়ে প্রশ্ন তোলে সেসব দেশ সই করেনি।

ব্রিকসে বাংলাদেশের সদস্য পদ চেয়েও পাওয়া বিরোধীদল গুলোর এমন প্রচারণার জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: বাংলাদেশ কিছু চেয়ে পাবে না এটা কিন্তু ঠিক না। আন্তর্জাতিক পর্যায়ে আমরা আমাদের যে মর্যাদাটা তুলে ধরেছি, তাতে করে আমাদের সে সুযোগটা আছে।

প্রধানমন্ত্রী বলেন: এটা বিএনপি বলতে পারে কারণ তাদের আমলে ওটাই ছিলো। বাংলাদেশের কোন অবস্থানই ছিলো না বিশ্বে। বাংলাদেশ মানেই ছিলো দুর্বিক্ষের দেশ, ঝড়ের দেশ, বন্যার দেশ, হাত পেতে চলার দেশ, ভিক্ষা চাওয়ার দেশ। এখন অন্তত বাংলাদেশ ভিক্ষা চাওয়ার দেশ না এটা সবাই জানে।

Reneta

এর আগে, বিশ্ব অর্থনীতির এক-চতুর্থাংশের নিয়ন্ত্রণকারী পাঁচ দেশের জোট ব্রিকসের সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা সফর করেন শেখ হাসিনা।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা জোহানেসবার্গে অনুষ্ঠিত এ সম্মেলনে যোগ দেন।

২৩ অগাস্ট প্রধানমন্ত্রী হোটেল হিলটন স্যান্ডটনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। ব্রিকসের বর্তমান চেয়ারম্যান দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট আয়োজিত ‘রাষ্ট্রীয় ভোজ’ এ যোগ দেন শেখ হাসিনা।

পরদিন ‘ব্রিকস-ফ্রেন্ডস অব ব্রিকস লিডার্স ডায়লগ (ব্রিকস- আফ্রিকা আউটরিচ অ্যান্ড দ্য ব্রিকস প্লাস ডায়লগ) এ ‘নিউ ডেভেলপমেন্ট ব্যাংক অব ব্রিকস’র সদস্য হিসেবে বাংলাদেশের পক্ষে বক্তৃতা দেন শেখ হাসিনা।

দক্ষিণ আফ্রিকা সফর শেষে রোববার সকালে ঢাকায় ফেরেন শেখ হাসিনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ড. মুহাম্মদ ইউনূসপ্রধানমন্ত্রীশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন আরও জনবান্ধব হবে’

জুলাই ৩০, ২০২৬

বন্ধ শিল্পকারখানা চালু বিষয়ে যে নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই ৩০, ২০২৬

ইংল্যান্ডের টেস্ট কোচ স্টিফেন ফ্লেমিং, অধিনায়ক রুট

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আগস্টের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ

জুলাই ৩০, ২০২৬

প্রথম সিদ্ধান্তে এশিয়ান গেমসের ক্যাম্পে ডাকলেন অভিজ্ঞ ৬ খেলোয়াড়কে

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT