চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এনসিপি প্রত্যাশামতো আসন না পাওয়ার কারণ কী!

রয়টার্সের প্রতিবেদন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২০ পূর্বাহ্ণ ১৪, ফেব্রুয়ারি ২০২৬
- সেমি লিড, রাজনীতি
A A

জেনারেশন জেড (জেন জি)-এর নেতৃত্বে গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের জাতীয় নির্বাচনে তারুণ্যনির্ভর দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০০ আসনের মধ্যে মাত্র ছয়টি আসন পেয়েছে। এতে বোঝা গেছে, রাজপথের আন্দোলনের গতি ভোটে রূপান্তর করা কতটা কঠিন।

গত শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ঘোষিত ফলাফলে দেখা যায়, ভোটাররা বিপুলভাবে বেছে নিয়েছেন দীর্ঘদিনের প্রতিষ্ঠিত দল জাতীয়তাবাদী দল বিএনপিকে, যারা এর আগে তিনবার দেশ শাসন করেছে।

অন্যদিকে, ২০২৪ সালের আন্দোলন থেকে উঠে আসা এনসিপি প্রত্যাশিত ফল পায়নি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-কে ক্ষমতাচ্যুত করা সেই আন্দোলনের ধারাবাহিকতায় দলটি গঠিত হলেও জোটের অংশ হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে প্রত্যাশিত ফলাফল পায়নি।

জোট নিয়ে ক্ষোভ
এনসিপির অনেক সমর্থক মনে করেন, ডিসেম্বর মাসে ইসলামপন্থী দল জামায়াতে ইসলামীর সঙ্গে জোটে যাওয়ার সিদ্ধান্ত দলটির ক্ষতি করেছে। প্রথমে প্রায় সব আসনে লড়ার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত জোটের অংশ হিসেবে মাত্র ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে তারা।

২৩ বছর বয়সী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহানুর রহমান বলেন, “২০২৪ সালের অভ্যুত্থানের পর মানুষ যে আশা করেছিল, এনসিপি তা পূরণ করতে পারেনি। জামায়াতের সঙ্গে জোট আমাদের কাছে বিশ্বাসঘাতকতার মতো লেগেছে।”

Reneta

বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগ পর্যাপ্ত সাংগঠনিক ভিত্তি গড়ে তুলতে ব্যর্থ হওয়াও এনসিপির দুর্বল ফলের কারণ।

এনসিপির জয়ী ছয়জনের একজন, ৩২ বছর বয়সী আইনজীবী ও যুগ্ম মহাসচিব আবদুল্লাহ আল আমিন বলেন, দলটি আরও বেশি আসন জয়ের আশা করেছিল এবং কয়েকটি আসনে অল্প ব্যবধানে হেরেছে।

তিনি বলেন, “আমরা এখনই যাত্রা শুরু করেছি। জুলাই ২০২৪-এ রাস্তায় নেমে যে পরিবর্তনের স্বপ্ন দেখেছিলাম, সেই বাস্তব পরিবর্তনের দীর্ঘ পথে আমরা হাঁটতে চাই।”

পুরনো রাজনীতিতে প্রত্যাবর্তন?
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক শাকিল আহমেদ মনে করেন, জামায়াতের সঙ্গে জোট তরুণ ভোটারদের দূরে সরিয়ে দিয়েছে।

তিনি বলেন, “অনেকে এটিকে পুরনো রাজনীতিতে ফিরে যাওয়া হিসেবে দেখেছেন। এতে যুব ভোট বিভক্ত হয়েছে এবং তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বেশি সংগঠিত ও শাসনক্ষম বলে প্রতীয়মান হয়েছে।”

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, দলটি এখন বিরোধী দলে থেকে সংগঠন পুনর্গঠন করবে এবং আগামী বছরের স্থানীয় সরকার নির্বাচনে মনোযোগ দেবে।

তরুণ প্রার্থীদের চ্যালেঞ্জ
উল্লেখযোগ্য তরুণ পরাজিতদের মধ্যে ছিলেন ৩১ বছর বয়সী চিকিৎসক তাসনিম জারা। তিনি ডিসেম্বরের জোট সিদ্ধান্তের প্রতিবাদে এনসিপি ছাড়েন এবং ঢাকা থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন। ৪৪ হাজারের বেশি ভোট পেলেও বিএনপি প্রার্থীর কাছে বড় ব্যবধানে হেরে যান।

তাসনিম জারা বলেন, “সৎ ও পরিচ্ছন্ন প্রচারণার মাধ্যমে মানুষের হৃদয় জয় করা সম্ভব—আমরা তা দেখিয়েছি। তবে আমাদের সীমাবদ্ধতাও স্পষ্ট হয়েছে। পরিচ্ছন্ন রাজনীতি টিকিয়ে রাখতে হলে শক্ত সংগঠন গড়তে হবে।”

তিনি জানান, যুক্তরাজ্যে চিকিৎসা পেশায় ফিরে না গিয়ে দেশে থেকেই রাজনৈতিক কাজ চালিয়ে যাবেন।
তাসনিম জারা বরেন, “আমাদের সেরা দিনগুলো এখনও সামনে।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনসিপিজাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬জুলাই গণঅভ্যুত্থানজেন জিরয়টার্সের প্রতিবেদন
শেয়ারTweetPin

সর্বশেষ

প্যারাগুয়ের সিনেটরের বর্ণবাদী মন্তব্যের কড়া জবাব দিলেন এমবাপে

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

পাঁচ বছরে ১ কোটি বৈদেশিক কর্মসংস্থানের লক্ষ্য সরকারের

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশে পানিসম্পদ ব্যবস্থাপনায় কাজ করতে আগ্রহী ডাচ সরকার: নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত

জুলাই ৭, ২০২৬

দিনাজপুরে স্বামীর খুন্তির আঘাতে স্ত্রী খুন

জুলাই ৭, ২০২৬

রাঙ্গামাটিতে পাহাড়ধসে একজনের মৃত্যু, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে মাইকিং

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT