চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিএসপি সুবিধা কী, কবে নাগাদ ফিরতে পারে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১২ অপরাহ্ণ ২৮, আগস্ট ২০২৪
- সেমি লিড, অর্থনীতি
A A

অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই ব্যবসায়ী মহল থেকে যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি (জেনারেলাইজড স্কিম অফ প্রিফারেন্সেস) পুনঃবহালের দাবি করা হচ্ছে। অন্তর্বর্তী সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদও এ বিষয়ে কথা বলেছেন। জানিয়েছেন: যুক্তরাষ্ট্রের দেওয়া শর্ত মানলে আবারও মিলবে জিএসপি সুবিধা।

জিএসপি কী
জিএসপির আওতায় উন্নত দেশে পণ্য রফতানির ক্ষেত্রে অনুন্নত ও স্বল্পোন্নত দেশগুলো পেয়ে থাকে এ বিশেষ সুযোগ। তৈরি পোশাকশিল্প বাদ থাকলেও অন্য পণ্যের ক্ষেত্রে মার্কিন বাজারে এ সুবিধা পেয়ে আসছিল বাংলাদেশ।

কিন্তু তাজরীন ফ্যাশনসে আগুন এবং রানা প্লাজা ধসের পর কলকারখানায় কাজের পরিবেশ উন্নত না হওয়াসহ নানা কারণে ২০১৩ সালে বাংলাদেশের জিএসপি সুবিধা বাতিল করে যুক্তরাষ্ট্র। তারপর অনেকবার আলোচনায় আসলেও জিএসপি সুবিধা আর পুনঃবহাল হয়নি। এরপর নিরাপদ কর্মপরিবেশের সঙ্গে শ্রম আইনেও এসেছে পরিবর্তন। তারপরও নানা শর্তের বেড়াজালে মেলেনি স্থগিত করা সে বাণিজ্য সুবিধা।

এখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সহায়তায় তার ইমেজ কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপির সুবিধা ফিরে পেতে চান ব্যবসায়ীরা।

জিএসপি প্রসঙ্গে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স এসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন: এটা নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আমরা কথা বলেছি। তিনি বিশ্বের অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি। ড. ইউনূসের ব্র্যান্ড ইমেজ কাজে লাগিয়ে আমরা যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা পেতে চাই।

এ প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন: যুক্তরাষ্ট্রের দেওয়া শর্ত পূরণ হলে জিএসপি সুবিধা ফিরে পাওয়া যাবে এমন আশ্বাস পেয়েছেন। তবে শ্রমিক অধিকার নিয়ে যুক্তরাষ্ট্রের কিছু পর্যবেক্ষণ ছিল, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জিএসপিড. মুহাম্মদ ইউনূস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভা ঘিরে উত্তেজনা, কয়েকজন আটক

জুন ১৬, ২০২৬

ঢাকাসহ বিভিন্ন জেলায় ঝড়ের শঙ্কা

জুন ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার নামে ছড়ানো উক্তি ও ছবি ভুয়া

জুন ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

তলিয়ে গেছে ঘাটের সংযোগ, কিশোরগঞ্জ হাওরে ফেরি চলাচল বন্ধ

জুন ১৬, ২০২৬

ইরান খেলল, চোখে চোখ রেখে লড়লো, গোল করল, শুধু জয়টাই পেল না

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT