চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরপিও কী

আহসান কামরুলআহসান কামরুল
৯:২৫ অপরাহ্ণ ২৪, নভেম্বর ২০২৫
বাংলাদেশ
A A

নির্বাচন আসলেই আরপিও শব্দটি আমরা শুনে থাকি। কিন্তু আপনি কি জানেন, আরপিও আসলে কী? আরপিও হচ্ছে দেশের নির্বাচন পরিচালনা সংক্রান্ত মূল আইন। অর্থাৎ জাতীয় নির্বাচন থেকে শুরু করে স্থানীয় সরকার পর্যন্ত যত নির্বাচন হয়, সেগুলো আরপিওর অধীনেই হয়ে থাকে।

ইংরেজি শব্দ আরওপির পূর্ণরূপ হচ্ছে- দ্য রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার। বাংলায় একে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ বলা হয়ে থাকে।

এখন প্রশ্ন আসতে পারে নির্বাচন সংক্রান্ত আইনটি অ্যাক্ট না হয়ে অর্ডার কেন হলো? ১৯৭২ সালে যখন এ আইনটি জারি করা হয়েছিল, তখন স্বাধীনতার পর আনুষ্ঠানিক সংবিধানের অধীনে রাষ্ট্র পরিচালিত হয়নি। সেজন্য নির্বাচন সংক্রান্ত আইনটি রাষ্ট্রপতি কর্তৃক অধ্যাদেশ হিসেবে জারি করা হয়েছিল। স্বাধীন বাংলাদেশে প্রথমবার নির্বাচন পরিচালনার জন্য এই আরপিও তৈরি করা হয়।

১৯৭২ সালের পর বহুবার অধ্যাদেশটি সংশোধন করা হয়েছে। প্রত্যেকবার নির্বাচনকে যুগোপযোগী করতে আরপিওতে নানা বিষয় সংযোজন বিয়োজন করা হয়।

সর্বশেষ সংশোধিত আরপিওতে জোট করেও নিজ দলের প্রতীকে ভোট করার বাধ্যবাধকতা, ফেরারি আসামির প্রার্থিতা নিষিদ্ধ, প্রার্থীদের দেশে-বিদেশে থাকা সম্পদের বিবরণী দেয়া বাধ্যতামূলক করা, ‘না ভোট’ ফেরানো, এআই ও গুজবের অপব্যবহারকে অপরাধ ঘোষণা, সেনাবাহিনীকে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় ফিরিয়ে আনা, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার–সম্পর্কিত বিধান বিলুপ্ত এবং ব্যয়ের সীমা ও স্বচ্ছতার কড়াকড়ি যুক্ত করা হয়েছে। এতে সব মিলিয়ে এবার নির্বাচনের রূপ ও নিয়ম দুটোই বদলে যাচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: RPOআরপিওআরপিও কীগণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

পুতিনের সঙ্গে জেলেনস্কি বার্তা বিনিময়ে সেতুবন্ধন ছিলেন আব্রামোভিচ

জুন ৮, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

জুন ৮, ২০২৬

ইরানে ইসরায়েলের পাল্টা হামলা, তেহরানসহ একাধিক শহরে বিস্ফোরণ

জুন ৮, ২০২৬

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

জুন ৮, ২০২৬

রাতে ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT