চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে যা বললো ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪২ অপরাহ্ণ ৩১, আগস্ট ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক চায় বলে যে ঘোষণা দিয়েছেন জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান, তা দিল্লির নজরে এসেছে এবং দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আশা করছে যে ভবিষ্যতে এ নিয়ে আরও আলাপ আলোচনা হতে পারে।

শনিবার (৩১ আগস্ট) বিবিসির প্রতিবেদনে বলা হয়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার দিল্লিতে মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন।

এদিনের ব্রিফিংয়ে নানাভাবেই বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন।

এগুলোর মধ্যে যেমন ছিল জামায়াত ইসলামীর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, তেমনই ছিল সাম্প্রতিক বন্যার দায় কার, তা নিয়ে বাংলাদেশের একাংশ থেকে ভারতের দিকে অভিযোগের আঙ্গুল তোলা এবং বাংলাদেশে ভারতীয় প্রকল্পগুলোর ভবিষ্যৎসহ নানা বিষয়।

আবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে ফোনালাপের পরে দুই দেশ পৃথকভাবে যে বিবৃতি দিয়েছিল, সেই দুটিতে বাংলাদেশকে নিয়ে দুই ধরনের বক্তব্য আসার প্রসঙ্গও উঠেছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ ব্রিফিংয়ে।

জামায়েত প্রসঙ্গে ভারত
জামায়েতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করে ১ অগাস্ট যে প্রজ্ঞাপন জারি করেছিল শেখ হাসিনার সরকার, তা ২৮ অগাস্ট প্রত্যাহার করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার।

Reneta

এরপর বাংলাদেশের সংবাদমাধ্যমগুলোর সঙ্গে মতবিনিময় করতে গিয়ে জামায়াতের আমীর শফিকুর রহমান বলেছিলেন, ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে তাদের দল আগ্রহী।

এই মন্তব্য নিয়েই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে এক সাংবাদিক প্রশ্ন করেন, জামায়াতে ইসলামীর দিকে অভিযোগ ওঠে যে সেখানে তারা ভারত-বিরোধী মনোভাবকে প্ররোচনা দেয়। কিন্তু এখন যখন তারা ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতি চায়। এ নিয়ে ভারত সরকারের অবস্থান কী?

এই প্রশ্নের উত্তর সরাসরি না দিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতীয় রাষ্ট্রদূতের সাক্ষাতের ব্যাপারে বিস্তারিত বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

ভারতের প্রতিনিধি বাংলাদেশের সাথে সম্পর্ক নিয়ে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টা ও ভারতীয় রাষ্ট্রদূতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা, বাংলাদেশে হিন্দু এবং সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়া, সাম্প্রতিক বন্যা ইত্যাদি বিষয় উল্লেখ করে জয়সওয়াল মূল প্রশ্নের জবাব এক লাইনে সেরে দেন।

প্রশ্নকর্তা সাংবাদিককে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি অন্য যে বিষয়টির প্রসঙ্গ উত্থাপন করলেন (অর্থাৎ জামায়াতে ইসলামীর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রসঙ্গ) সেটা আমাদের নজরে এসেছে এবং আমরা আশাবাদী যে বিষয়টি নিয়ে পরে আমরা আরও আলাপ আলোচনা করব।

অন্য এক সাংবাদিক জামায়াতে ইসলামীর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে মুখপাত্রর কাছে জানতে চেয়েছিলেন। রণধীর জয়সওয়াল বলেন, আমরা এটিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসাবে দেখছি।

বাংলাদেশে ভারতীয় প্রকল্পগুলো স্থগিত
রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশে যেসব ভারতীয় প্রকল্পগুলো চলছিল, বর্তমান পরিস্থিতিতে সেসব স্থগিত হয়ে রয়েছে। তার কথায়, ‘সেখানে অনেকগুলো উন্নয়নমূলক প্রকল্পে যারা কাজ করতেন, তারা ফিরে আসতে বাধ্য হয়েছেন।’

তিনি বলেন, অন্যান্য কিছু কারণেও এসব প্রকল্প স্থগিত হয়ে গেছে। পরিস্থিতির যখন উন্নতি হবে, আইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠিত হবে, তারপর সেখানকার সরকারের সঙ্গে আলোচনা করে দেখা যাবে যে কীভাবে এগুলো নিয়ে এগানো যায়।

বাংলাদেশ প্রসঙ্গে ভারত, যুক্তরাষ্ট্রের ভিন্ন বয়ান
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনের মধ্যে সম্প্রতি যে ফোনালাপ হয়েছে, তার পরে দুটি দেশই পৃথক বিবৃতি দিয়েছিল। যেসব বিষয় নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়, তাতে যে বাংলাদেশ প্রসঙ্গও ছিল, সেটা ভারতের জারি করা বিবৃতিতে উল্লেখ করা হয়েছিল।

কিন্তু যুক্তরাষ্ট্রের তরফে দেওয়া বিবৃতিতে এটা ছিল না।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে এ নিয়ে প্রশ্ন করা হয় সাপ্তাহিক ব্রিফিংয়ে। রণধীর জয়সওয়াল এদিন আবারও বলেন, প্রতিবেশী দেশের সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তন নিয়ে দুই নেতার মধ্যে ‘বিস্তারিত আলোচনা’ হয়েছে।

দুই দেশের বিবৃতিতে ফারাক থাকার ব্যাপারে তার ব্যাখ্যা, দুই নেতার মধ্যে ফোনালাপের পরে জারি করা বিবৃতিতে প্রতিটা শব্দ মাপজোক করে, দুই দেশের মতামত নিয়ে জারি করা হয় না। তিনি বলেন, কোনো এক পক্ষের বিবৃতিতে কোন বিষয়ের উল্লেখ নেই মানে এই নয় যে সেই বিষয়টায় কথা হয়নি।

বন্যায় ভারতের দায় নিয়ে প্রশ্ন
বাংলাদেশের সাম্প্রতিক বন্যা এবং তার জন্য বাংলাদেশের একাংশ যে ভারতকে দায়ী করছে, তা নিয়েও সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন। বন্যা নিয়ে এর আগে দুটি বিবৃতি জারি করে ভারত যা বলেছিল, এদিনের ব্রিফিংয়েও সেইসব কথারই পুনরাবৃত্তি করেন রণধীর জয়সওয়াল।

সেসব সংবাদ বিজ্ঞপ্তিতে ভারতের পররাষ্ট্র দপ্তর জানিয়েছিল, ভারত ও বাংলাদেশের পূর্বাঞ্চলীয় সীমান্ত এলাকায় চলমান বন্যা পরিস্থিতির জন্য ত্রিপুরার গোমতী নদীর ডম্বুর বাঁধ খুলে দেওয়া নিয়ে যে আলোচনা চলছে, তা সঠিক নয়। ত্রিপুরা ও বাংলাদেশের ভেতর দিয়ে প্রবাহিত গোমতী নদীর অববাহিকায় অস্বাভাবিক বৃষ্টিপাতের কারণে ওই বন্যার সৃষ্টি হয়েছে।

বাংলাদেশের বন্যা নিয়ে সিএনএন-এর একটি সাম্প্রতিক প্রতিবেদন নিয়েও ব্রিফিংয়ের সময়ে সাংবাদিকরা জয়সওয়ালকে প্রশ্ন করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে সিএনএন-এর প্রতিবেদনটি দেখেছি। সেটির আখ্যান বিভ্রান্তিকর। প্রতিবেদনে এটা বলার চেষ্টা করা হয়েছে যে এই বন্যার জন্য ভারত দায়ী। এই তথ্য ভুল। এ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করতে ভারত সরকারের দেওয়া বিবৃতিতে যেসব তথ্য দেওয়া হয়েছিল, সেসবের দিকেও নজর দেওয়া হয়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জামায়েত প্রসঙ্গে ভারতবন্যায় ভারতের দায়বাংলাদেশ-ভারতবাংলাদেশে ভারতীয় প্রকল্পভারত যুক্তরাষ্ট্রের ভিন্ন বয়ান
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT