চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতিসংঘকে পাশ কাটিয়ে ট্রাম্পের ‘বোর্ড অব পিস’, কী ভাবছে বিশ্ব?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৮ অপরাহ্ন ২২, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

গাজায় ইসরায়েলের মানবতাবিরোধী যুদ্ধ, বিশ্বজুড়ে অস্থিরতা। আর ঠিক এই প্রেক্ষাপটেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন এক নতুন আন্তর্জাতিক উদ্যোগ ‘বোর্ড অব পিস’। তিনি বলছেন, এটি ভবিষ্যতে জাতিসংঘের বিকল্প হয়ে উঠতে পারে। কিন্তু প্রশ্ন হলো; এটা কি সত্যিই শান্তির পথ খুলবে, নাকি জাতিসংঘকে পাশ কাটিয়ে বিশ্ব রাজনীতিতে এক নতুন ক্ষমতার খেলা?

বোর্ড অব পিস হলো যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত একটি আন্তর্জাতিক শান্তি পরিষদ। ২০২৫ সালের অক্টোবরে ইসরায়েল–হামাস যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের অংশ হিসেবে এই বোর্ডের ঘোষণা আসে। আর নভেম্বরেই চমকপ্রদভাবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছ থেকে সীমিত মেয়াদের অনুমোদনও পায়। এর লক্ষ্য-প্রথমে গাজায় যুদ্ধবিরতি তদারকি, এরপর ধাপে ধাপে বিশ্বের অন্যান্য সংঘাতপূর্ণ অঞ্চলে কাজ করা।

‘বোর্ড অব পিস’ বিতর্ক

এই বোর্ডের সবচেয়ে বিতর্কিত দিক হলো ডোনাল্ড ট্রাম্প নিজেই হবেন এর আজীবন চেয়ারম্যান। আর এই বোর্ডের স্থায়ী সদস্য হতে হলে দিতে হবে ১ বিলিয়ন ডলার! হোয়াইট হাউস বলছে, এই অর্থ গাজার পুনর্গঠনে ব্যয় হবে। কিন্তু সমালোচকরা বলছেন “শান্তির জন্য টাকা দিলে সদস্যপদ?” এটা নজিরবিহীন।

শুধু এখানেই শেষ নয়। এই বোর্ডের প্রতিষ্ঠাতা নির্বাহী কমিটিতে আছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, বিশেষ দূত স্টিভ উইটকফ, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। আর এখানেই প্রশ্ন ওঠে ২০০৩ সালের ইরাক যুদ্ধের অন্যতম সমর্থক টনি ব্লেয়ার কি শান্তি প্রতিষ্ঠার প্রতীক হতে পারেন? আর সবচেয়ে সংবেদনশীল বিষয় হলো, বোর্ড অব পিসে কোনো ফিলিস্তিনি প্রতিনিধি নেই।

অন্যদিকে, গাজা নির্বাহী বোর্ডে একজন ইসরায়েলি ব্যবসায়ী থাকলেও দেশটির সরকার বলছে, “আমাদের সঙ্গে কোনো সমন্বয়ই করা হয়নি।” আবার ফিলিস্তিনি নেতারা বলছেন, “এটা দেখতে অনেকটাই ‘আমেরিকান বোর্ড’, সামান্য আন্তর্জাতিক রঙে মোড়া।” এক কূটনীতিক একে বলছেন, “ট্রাম্প ইউনাইটেড নেশনস।”

চীন, রাশিয়া ও ইউরোপের বহু দেশ এটিকে বৈশ্বিক ব্যবস্থার জন্য ঝুঁকি হিসেবে দেখছে।

শান্তি আসবে কি?

Reneta

এখন প্রশ্ন হলো তাহলে কি গাজায় শান্তি আসবে? অন্যদিকে বাস্তবতা হলো গাজার প্রায় ৮০ শতাংশ অবকাঠামো ধ্বংসপ্রাপ্ত, লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত এবং সেখানে যুদ্ধবিরতিই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ হামাস নিরস্ত্রীকরণ চায় না একতরফাভাবে আর ইসরায়েল সেনা প্রত্যাহার করবে না নিরাপত্তা নিশ্চিত না হলে। তাই এই জটিল সমীকরণে বোর্ড অব পিস কতটা কার্যকর হবে তা এখনও অনিশ্চিত।

ডোনাল্ড ট্রাম্প বলছেন, “বোর্ড অব পিসের মতো কিছু আগে কখনও হয়নি।” কিন্তু ইতিহাস বলছে, শান্তি শুধু কাঠামো দিয়ে আসে না, আসে বিশ্বাস, ন্যায্যতা আর অন্তর্ভুক্তির মাধ্যমে। এখন বোর্ড অব পিস কি সত্যিই শান্তির নতুন অধ্যায় খুলবে? নাকি এটি হবে আরেকটি বিতর্কিত বৈশ্বিক পরীক্ষা? তবে নতুন অধ্যায় খোলা না খোলা নিশ্চিত না হলেও বোর্ডটি বৈশ্বিক পরীক্ষায় পাশ করুক, সেটাই চাইছেন সারা বিশ্বের কোটি কোটি মানুষ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পবোর্ড অব পিস
শেয়ারTweetPin

সর্বশেষ

এলএনজি চুক্তিতে ‘ফোর্স মেজার’ ঘোষণা কাতারের

মার্চ ২৪, ২০২৬

২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী

মার্চ ২৪, ২০২৬

২৪ হাজার কোটি টাকা পাচারের মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদের ৫ দিনের রিমান্ড

মার্চ ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জ্বালানি বাজারে অস্থিরতায় মূল্যবৃদ্ধি আংশিক কমিয়েছে চীন

মার্চ ২৪, ২০২৬

ওয়ান ইলেভেনের কুশিলবরা এখন কে কোথায়?

মার্চ ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT