চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আদালতে জবানবন্দিতে কী বলেছেন পরীমনি?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০০ পূর্বাহ্ণ ২৩, সেপ্টেম্বর ২০২৪
অন্যান্য, বিনোদন
A A
পরীমনি জামিনে মুক্তি পেয়ে আদালত থেকে বের হচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পুরনো ছবি

শ্লীলতাহানির অভিযোগে করা মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিসহ তিনজনের বিরুদ্ধে চিত্রনায়িকা পরীমনির জবানবন্দি রেকর্ড শেষ হয়েছে।

রবিবার (২২ সেপ্টেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক শাহিনা হক সিদ্দিকা এ জবানবন্দি রেকর্ড করেন। একইসঙ্গে তাকে জেরার জন্য আগামী ২২ জানুয়ারি দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

রবিবার দুপুর পৌনে ১২ টার দিকে আদালতে হাজির হন পরীমনি। বেলা সোয়া ২টার দিকে বিচারক তাকে খাসকামরায় ডেকে নেন। সেখানে বিকেল ৩টা ৩৫ মিনিট পর্যন্ত জবানবন্দি প্রদান করেন। জবানবন্দি শেষে খাস কামরা থেকে বেরিয়ে পরীমনি আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন। খাসকামরা থেকে বের হওয়ার পর সাংবাদিকরা জবানবন্দির বিষয়ে প্রশ্ন করলে তিনি কোনো মন্তব্য না করেই চলে যান।

পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) জানান, এ মামলায় ক্যামেরা ট্রায়ালে সাক্ষীর কার্যক্রম চলছে। তাই মিডিয়ায় পরীমনি কথা বলেননি। তিনি মূলত সেদিন বোট ক্লাবে তার (পরীমনির) সঙ্গে কী ঘটেছিল, তাই জবানবন্দিতে বর্ণনা করেছেন।

এ মামলার আসামিরা হলেন নাসির উদ্দিন, তুহিন সিদ্দিকী অমি ও শহীদুল আলম। নাসির উদ্দিন ও তুহিন সিদ্দিকী অমি অসুস্থ থাকায় আদালতে হাজির হতে পারেননি। তাদেরপক্ষে আইনজীবী সময় আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

২০২২ সালের ১৮ মে আদালত আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন। এরপর ২০২২ সালের ২৯ নভেম্বর ও গত বছর ২৪ জুলাই পরীমনি আদালতে আংশিক জবানবন্দি দেন। গত বছর ২৪ জুলাই প্রকাশ্য আদালতে জবানবন্দি দিতে তিনি ইতস্ততাবোধ করলে আদালত ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে সাক্ষীর আবেদন মঞ্জুর করেন।

Reneta

২০২১ সালের ১৪ জুন নাসির উদ্দিন, ও অমির নাম উল্লেখ করে এবং চারজনকে অজ্ঞাত আসামি করে ঢাকার সাভার থানায় মামলা দায়ের করেন পরীমনি। মামলাটি তদন্ত শেষে ২০২১ সালের ৬ সেপ্টেম্বর আদালতে নাসিরসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা সাভার থানার পরিদর্শক কামাল হোসেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পরীমনিসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

হাঙ্গেরিতে শেষ রাউন্ডে হেরে নর্ম মিস নীড়ের

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেক উইথ নিশাত ২০২৬-এর মেন্টি তারমিম রহমান

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT