দূর্গাপূজা উপলক্ষে আগামীকাল ১০ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পূজা চলাকালীন দেশব্যাপী সকল পোশাক কারখানাসমূহ শ্রম আইন প্রতিপালন করে স্ব স্ব ছুটির ক্যালেন্ডার অনুযায়ী চলবে, তবে হিন্দু ধর্মাবলম্বীরা উল্লেখিত ছুটি ভোগ করবে বলে জানিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)।
বুধবার (৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্গাপূজা উপলক্ষে সরকার ১০ অক্টোবর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে। তবে সেখানে শিল্প-কলকারখানার কথা বলা হয়নি। তাই ১০ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পূজা চলাকালীন দেশব্যাপী সব পোশাক কারখানা শ্রম আইন প্রতিপালন করে স্ব স্ব ছুটির ক্যালেন্ডার অনুযায়ী চলবে।
তবে পূজা চলাকালীন দেশব্যাপী সব পোশাক কারখানায় সনাতন ধর্মাবলম্বীরা উল্লিখিত ছুটি ভোগ করবে বলে জানিয়েছে বিজিএমইএ।
এর আগে, গত ৮ অক্টোবর নির্বাহী আদেশে আগামী ১০ অক্টোবর দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করে সরকার।








