চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্বল ব্যাংকের ‘আমানত ফেরত’ নিয়ে যা জানাল বাংলাদেশ ব্যাংক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৮ অপরাহ্ণ ১৭, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, অর্থনীতি
A A

দুর্বল ব্যাংকগুলোর আমানতকারীদের টাকা ফেরতের দায় সংশ্লিষ্ট ব্যাংকগুলোকেই নিতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রয়োজনে আইনি ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আমানতকারীদের অর্থ ফেরত নিশ্চিত করতে হবে।

বুধবার (১৭ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এসব কথা বলেন।

তিনি জানান, গত সেপ্টেম্বর শেষে দেশের ১৭টি ব্যাংকের খেলাপি ঋণের হার ৫০ শতাংশের বেশি ছিল। তবে কোনো ব্যাংককে অধিগ্রহণ করার পরিকল্পনা নেই বলে জানান তিনি।

এদিকে চলতি ডিসেম্বর মাসের প্রথম ১৪ দিনে দেশে ১৭০ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। সে হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১২ কোটি ১৯ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, এ সময়ের রেমিট্যান্স প্রবাহ গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ডিসেম্বরের প্রথম ১৪ দিনে দেশে এসেছিল ১৩৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। চলতি বছরের ১৪ ডিসেম্বর এক দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২০ কোটি ডলার।

চলতি অর্থবছরের জুলাই থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৪৭৪ কোটি ৬০ লাখ মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৭ দশমিক ৮০ শতাংশ বেশি।

Reneta

এ ছাড়া গত নভেম্বরে দেশে রেমিট্যান্স এসেছে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার মার্কিন ডলার, যা চলতি অর্থবছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে অক্টোবরে দেশে এসেছিল ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার এবং সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। আর আগস্ট ও জুলাই মাসে দেশে এসেছে যথাক্রমে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং ২৪৭ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমানত ফেরতআমানতকারীর টাকাআরিফ হোসেন খানআর্থিক খাতকেন্দ্রীয় ব্যাংকখেলাপি ঋণদুর্বল ব্যাংকপ্রবাসী আয়বাংলাদেশ ব্যাংকবৈদেশিক মুদ্রাব্যাংক খাতরেমিট্যান্স
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর উদ্‌যাপনে চ্যানেল আইয়ে চলচ্চিত্রের পোস্টার প্রদর্শনী

আগস্ট ৪, ২০২৬

পৌর কর বাড়লেও নাগরিক সেবার মান বাড়েনি পটুয়াখালীর গলাচিপা পৌরসভায়

আগস্ট ৪, ২০২৬

যে সময়ে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না

আগস্ট ৪, ২০২৬

আহসান মঞ্জিলের মতো ঐতিহাসিক স্থাপনাগুলো হতে পারে সৃজনশীল অর্থনীতির নতুন খাত

আগস্ট ৪, ২০২৬

৫ আগস্ট উপলক্ষে র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থা জোরদার

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT