চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের সাফল্যের প্রশংসা করলেন ডব্লিউএফপির নির্বাহী পরিচালক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৪ অপরাহ্ণ ২২, ফেব্রুয়ারি ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশের সাফল্য প্রশংসা করে ডব্লিউএফপি’র নির্বাহী পরিচালক. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের গত ১৫ বছরে অর্জিত সাফল্যের প্রশংসা করেছেন জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) নির্বাহী পরিচালক সিন্ডি ম্যাককেইন।

তিনি নারীর ক্ষমতায়ন, স্কুল ফিডিং কর্মসূচির মাধ্যমে স্কুল থেকে ঝরে পড়া হ্রাস এবং জলবায়ু বিরূপ প্রভাব মোকাবেলায় ঘুরে দাঁড়ানোর সক্ষমতা তৈরিতে বাংলাদেশের অগ্রণী ভূমিকার কথা উল্লেখ করে শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন।

গত সোমবার ১৯ ফেব্রুয়ারি ডব্লিউএফপির সদর দপ্তরে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

Banglabid

এসময় ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মনিরুল ইসলামকে লেটার অব কমিশন উপস্থাপনকালে ডব্লিউএফপিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে স্বীকৃতি দেন ডব্লিউএফপি প্রধান। এছাড়া তিনি মিয়ানমার সরকারের জাতিগত নিধন ও গণহত্যার কারণে মিয়ানমার ছাড়তে বাধ্য হওয়া রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।

মনিরুল ইসলাম কমিশন গ্রহণ এবং সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের অর্জন সম্পর্কে তার উপলব্ধি বিনিময়ের জন্য ম্যাককেইনকে ধন্যবাদ জানান। বাংলাদেশে ডব্লিউএফপির কার্যক্রম বহুমাত্রিক, দীর্ঘস্থায়ী ও অত্যন্ত কার্যকর উল্লেখ করে রাষ্ট্রদূত ডব্লিউএফপি প্রধানকে বাংলাদেশের স্কুল ফিডিং এবং রাইস ফর্টিফিকেশন প্রোগ্রামে আর্থিক ও পরিচালনাগত উভয় অবদান সম্পর্কে অবহিত করেন।

তিনি রোহিঙ্গা সংকট মোকাবেলায় ডব্লিউএফপির অভূতপূর্ব সমর্থন ও ভূমিকার প্রশংসা করেন এবং রোহিঙ্গাদের নিরাপদ, আশ্বাসযুক্ত ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে নির্বাহী বোর্ডের মাধ্যমে মিয়ানমার সরকারকে রাজি করানোর অনুরোধ জানান।

Reneta

রাষ্ট্রদূত ২০২২-২০২৬ মেয়াদে বাংলাদেশের জন্য কান্ট্রি স্ট্র্যাটেজিক প্ল্যান (সিএসপি) অর্জনে সন্তোষ প্রকাশ করেন এবং সিএসপি বাস্তবায়নে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে অর্থায়ন নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের সাথে নিবিড়ভাবে কাজ করার আহ্বান জানান।

গত ১৯ ফেব্রুয়ারি ডব্লিউএফপির সদর দপ্তরে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ২০৩০ সালের এজেন্ডা বাস্তবায়নে, বিশেষ করে এসডিজি-২ বাস্তবায়নে ‘বিশ্বব্যাপী জীবন বাঁচানো ও পরিবর্তন করা’র ওপর নিবিড়ভাবে জোর দিয়ে বাংলাদেশ ও ডব্লিউএফপি উভয়ের একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডব্লিউএফপিপ্রশংসাবাংলাদেশের সাফল্য
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আলোচনার টেবিলে বাংলাদেশ-ভারত

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

সালাহউদ্দিন আহমদকে গুমের ঘটনায় যে ২ জনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

আগস্ট ১০, ২০২৬

বড় চমকের প্রস্তুতি, দুই বিশ্বকাপজয়ীর খুব কাছাকাছি বার্সা, আছে এক আর্জেন্টাইন

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিটরুট খাবেন, নাকি শুধু দেখবেন? জানুন এর পুষ্টিগুণ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রদর্শনীর চিত্রকর্মে একাত্তরের চেয়ে চব্বিশকে বড় দেখানোর অভিযোগ

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT