চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উইন্ডিজের কাছে এমন হারের কারণ জানালেন উইলিয়ামসন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫১ অপরাহ্ণ ১৩, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

টি-টুয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে সেরা আটে যাওয়ার পথ ঝুঁকিতে নিউজিল্যান্ডের। শঙ্কা গ্রুপপর্ব থেকে বিদায় নেয়ার। স্বাগতিক উইন্ডিজের কাছে ১৩ রানে হারের পরও অবশ্য খুব বেশি শঙ্কিত নন কেন উইলিয়ামসন। স্মার্ট পারফরম্যান্স দিয়ে শেষ দুই ম্যাচে ঘুরে দাঁড়িয়ে ফল নিজেদের দিকে নিতে চান কিউই অধিনায়ক।

ত্রিনিদাদ এবং টোবাগোর ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান নিউজিল্যান্ড নেতা উইলিয়ামসন। ব্যাটে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১৪৯ রানের সংগ্রহ তোলে ক্যারিবীয় দল। জবাবে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১৩৬ রানে থামে নিউজিল্যান্ড।

ম্যাচ শেষে হারের কারণ ব্যাখ্যায় ৩৩ বর্ষী উইলিয়ামসন বলেছেন, ‘পাওয়ার প্লেতে তাদের বোলিং ভালো ছিল। আমরা ধারণা করতে পারছিলাম, ম্যাচে জয় পেতে হলে কৌশলী হতে হবে। কোনো একটি বিশেষ জায়গায় বাজে পারফরম্যান্স করলে সেটি কঠিন হয়ে যাবে- এমন মনে হচ্ছিল এবং সেটি প্রমাণিত হয়েছে।’

‘এমন পরিস্থিতিতে, আপনাকে উপায় খুঁজে বের করতে। এক-দুটি ওভারেই ম্যাচের পার্থক্য হতে পারে। শেরফান রাদারফোর্ডের ইনিংসটি ছিল দুর্দান্ত। দলের জন্য বেশ কার্যকর ছিল তাদের ব্যাটিং। আমরা জানতাম সেখানে কিছু কঠিন ওভার হতে চলেছে। উইকেট তুলে নেয়ার জন্য আক্রমণাত্মক বোলিং করার চেষ্টা করেছি। নিজেদের উপর পূর্ণ আস্থা ছিল। চেষ্টা করেছিলাম যতটা সম্ভব কার্যকর করার। তবে ম্যাচে আমাদের সংগ্রহ ছিল খুবই কম। আরও কিছু বল কাজে লাগাতে পারলে আরও একটু বড় সংগ্রহ দাঁড় করানো যেত।’

গ্রুপপর্বে টানা তিন ম্যাচ জিতে শেষ আট নিশ্চিত করেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপ সি’র দুই ম্যাচ খেলে দুটিতেই হেরে তলানিতে অবস্থান করছে কিউই দল। তিন ম্যাচে সবকটি জয় নিয়ে শীর্ষে উঠে এসেছে ক্যারিবীয় দল। উগান্ডা ও পাপুয়া নিউগিনির বিপক্ষে পরের দুই ম্যাচে স্মার্ট পারফরম্যান্স দেখাতে চায় ব্ল্যাক ক্যাপস বাহিনী।

‘এখানে আপনাকে কন্ডিশনের কথাও মাথায় রাখতে হবে। প্রস্তুতির জন্য কতটুকু সময় পাচ্ছেন তার উপরও অনেককিছু নির্ভর করে। আমরা এসবকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চাচ্ছি না। খুব দ্রুত আমাদের ঘুরে দাঁড়াতে হবে। আসা করছি জয়ের ধারায় ফিরব। নিজেদের মধ্যে ভালো এবং স্মার্ট পারফরম্যান্স দেখতে চাই। প্রচেষ্টা থাকবে নিজেদের আরও উপরে এবং দূরে নেয়ার।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: উইলিয়ামসনওয়েস্ট ইন্ডিজ২৪টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ট্রেন্ট বোল্টনিউজিল্যান্ড২৪লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মধুর আমার মায়ের হাসি

মে ১০, ২০২৬

স্লিপে ক্যাচ মিসের কারণে আক্ষেপ সালাউদ্দিনের

মে ৯, ২০২৬

আরও ৫০-৬০ রান করলে ভালো অবস্থানে থাকতাম: সালাউদ্দিন

মে ৯, ২০২৬

রিয়ালের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে যা বললেন বার্সা কোচ

মে ৯, ২০২৬

‘সবার কাছে শুধু আমার মেয়ের জন্য দোয়া চাই’

মে ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT