চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিতকে টপকে টি-টুয়েন্টির সর্বোচ্চ রান এখন গাপটিলের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৪ অপরাহ্ণ ১৫, আগস্ট ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

এবছর সাদা বলে উড়ন্ত সময় পার করছে নিউজিল্যান্ড। ওয়ানডে ও টি-টুয়েন্টি মিলিয়ে ১৫ ম্যাচ খেলে সবগুলোই জিতে বসেছিল কিউইরা। ১৬তম ম্যাচে এসে সেই জয়রথ থামাল ওয়েস্ট ইন্ডিজ। যেটি ছোট ফরম্যাটের সিরিজে শেষ ম্যাচে কিউইদের হারিয়ে সান্ত্বনার জয়ও স্বাগতিকদের।

কিংস্টনে স্যাবাইনা পার্কে রোববার রাতে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দুই ম্যাচে জিতে সিরিজ আগেই নিজেদের করে নিয়েছে সফরকারী কিউই দল।

প্রথম দুম্যাচের মতো এদিনও টস জিতে শুরুতে ব্যাটিং নেয় সফরকারী দল। ম্যাচের তৃতীয় ওভারে আকিল হোসেনের বলে বোল্ড হন মার্টিন গাপটিল। ১৩ বলে ১৫ রানের ইনিংস খেলেছেন, সেটিতেই গড়েছেন রেকর্ড।

ভারত অধিনায়ক রোহিত শর্মাকে ছাড়িয়ে টি-টুয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক এখন গাপটিল। ছোট সংস্করণে ১২১ ম্যাচ খেলা কিউই ওপেনারের রান ৩,৪৯৭। ১১ ম্যাচ বেশি খেলে দুইয়ে নামা রোহিত পিছিয়ে আছেন ১০ রানে।

গাপটিলের পর মিচেল স্যান্টনারকেও ফেরান আকিল। কনওয়ে ফেরেন উইকেটকিপারের গ্লাভসে ক্যাচ দিয়ে। চতুর্থ উইকেটে গ্লেন ফিলিপস ও কেন উইলিয়ামসন ৪৭ রানের জুটি গড়েন। শেষে লড়তে পারেননি কেউই। নিয়মিত বিরতিতে উইকেট হারানো কিউইদের ইনিংস থামে ১৪৫ রানে।

১৪৬ রানের জবাবে নেমে দুর্দান্ত শুরু পায় ক্যারিবীয় দল। ব্রেন্ডন কিং ও ব্রুকস উদ্বোধনীতে গড়েন ১০২ রানের জুটি। ৩৫ বলে ৫৩ রানের ম্যাচজয়ী ইনিংস খেলে কিং আউট হন সাউদির বলে।

Reneta

৫ রানে ডেভন থমাস আউট হন সোধির বলে ক্যাচ দিয়ে। সহজ লক্ষ্য তাড়া করতে এরপর আর কোনো ভুল করেনি রোভম্যান পাওয়েলের দল। ব্রুকসকে সাথে নিয়ে নির্বিঘ্নে জয়ের বন্দরে যান অধিনায়ক নিজেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়েস্ট ইন্ডিজগাপটিলনিউজিল্যান্ডফিলিপসব্রুকসরোহিতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

চোট সেরে উঠেছেন মার্টিনেজ, খেলবেন প্রথম ম্যাচ থেকেই

জুন ১৩, ২০২৬

সম্প্রচার বন্ধ করে শাকিরার সঙ্গে সেলফি তুলে আলোচনায় আর্জেন্টাইন সাংবাদিক

জুন ১৩, ২০২৬

যে কারণে বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের উদ্বোধনী ম্যাচে থাকবেন না ট্রাম্প

জুন ১৩, ২০২৬

পর্তুগালকে নিয়ে আশাবাদী রোনালদো বললেন ‘সব ভালোভাবেই যাবে’

জুন ১৩, ২০২৬

ঘরের মাঠে বসনিয়ার বিপক্ষে ড্র দিয়ে শুরু কানাডার

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT