চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কনওয়ে-হে’র ব্যাটে ওয়েলিংটনে এগিয়ে নিউজিল্যান্ড

দ্বিতীয় টেস্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৪ অপরাহ্ণ ১১, ডিসেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটার ব্যাটে ওয়েলিংটনে এগিয়ে নিউজিল্যান্ডের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়েস্ট ইন্ডিজ বনাম নিউজিল্যান্ড

ওয়েলিংটনে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে দ্বিতীয় দিনে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪১ রানে পিছিয়ে থেকে শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। দিন শেষ এগিয়ে কিউইরাই। ব্যাটিংয়ে যদিও তেমন সুবিধা করতে পারছে না দুদল।

বেসিন রিজার্ভ স্টেডিয়ামে টসে জিতে উইন্ডিজকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিল কিউইরা। প্রথমদিনে প্রথম ইনিংসে ৭৫ ওভারে ২০৫ রানে গুটিয়ে যায় ক্যারিবিয়ান দলটি। শেষবেলায় ৯ ওভারে কোন উইকেট না হারিয়ে ২৪ রানে দিন শেষ করে নিউজিল্যান্ড।

দ্বিতীয় দিনে ৭৪.৪ ওভারে ২৭৮ রানে থামে স্বাগতিকদের প্রথম ইনিংস। ৭৩ রানের লিড তুলে নেয় কিউইরা। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৩২ রানে বৃহস্পতিবারের খেলা শেষ করেছে উইন্ডিজ। ৮ উইকেট হাতে রেখে এখনও পিছিয়ে ৪১ রানে।

Banglabid

দিনে সকালে ১১২ রানে দুই উইকেট হারায় নিউজিউল্যান্ড। প্রথম সেশন শেষে করে আসা-যাওয়ার মিছিলে পড়ে তারা। দ্বিতীয় সেশনে ১৬৬ রানে হারায় বাকি ৮ উইকেট। ডেভন কনওয়ে ৬০, কেন উইলিয়ামসন ৩৭ ও মিচেল হে করেন ৬১ রান। ড্যারিল মিচেল করেন ২৪ রান।

ক্যারিবিয়ান বোলারদের মধ্যে অ্যান্ডারসন ফিলিপ নেন ৩ এবং কেমার রোচ নেন ২ উইকেট। একটি করে উইকেট নেন রোস্টন চেজ, জাস্টিন গ্রিভস, জাডেন সিলেস এবং ওজে শিল্ডস।

দিনের শেষ ভাগে ব্যাটিংয়ে নেমে জন ক্যাম্পবেল ১৪ রানে আউট হন। ব্রেন্ডন কিং করেন অপরাজিত ১৫ রান। অ্যান্ডারসন ফিলিপ রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন। কিংয়ের সঙ্গী হয়ে ক্রিজে আছেন কাভেম হজ, করেছেন ৩ রান।

Reneta

কিউইদের মধ্যে একটি করে উইকেট নেন জ্যাকব ডাফি এবং মাইকেল রে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়েস্ট ইন্ডিজটেস্টনিউজিল্যান্ডলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সোনার হরিণ ধরার স্বপ্ন অধরাই রয়ে গেল: লিসবনে ঘুমন্ত অবস্থায় যশোরের প্রবাসীর মৃত্যু

আগস্ট ১৪, ২০২৬

এশিয়া কাপের জন্য কেমন দল সাজাল বাংলাদেশ

আগস্ট ১৪, ২০২৬

তৃতীয় দিনে বাংলাদেশের পরিকল্পনা কী হতে পারে, তানজিদ বললেন..

আগস্ট ১৪, ২০২৬

নিজ হাতে সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা: নেপথ্যে কী কারণ?

আগস্ট ১৪, ২০২৬

হামিদা হয়ে আলোচনার কেন্দ্রে প্রীতি

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT