চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাউদি-বোল্টের তোপে সমতায় ফিরল নিউজিল্যান্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৮ পূর্বাহ্ণ ২০, আগস্ট ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

সিরিজ জয়ের ভালো সম্ভাবনা জাগিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সফরকারী নিউজিল্যান্ডকে অল্প রানেই আটকে ফেলেছিল। তবে ভয়াবহ ব্যাটিং ব্যর্থতার জেরে ৫০ রানে হারায় উল্টো তিন ম্যাচ ওয়ানডে সিরিজে সমতায় ফিরেছে কিউইরা।

শুক্রবার বাংলাদেশ সময় দিবাগত রাতে হওয়া ম্যাচে ক্যারিবীয়দের বৃষ্টি আইনে ৫০ রানে হারিয়েছে ব্ল্যাক ক্যাপস। টসে হেরে আগে ব্যাট করা নিউজিল্যান্ড ৪৮.২ ওভারে ২১২ রানে অলআউট হয়। বৃষ্টিবিঘ্নিত খেলায় স্বাগতিকদের লক্ষ্য দাঁড়ায় ৪১ ওভারে ২১২ রান। ব্যাটিং ব্যর্থতায় ৩৫.৩ ওভারে ১৬১ রানেই থামে তাদের ইনিংস।

কিউই ওপেনার ফিন অ্যালেন অল্পের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন। জেসন হোল্ডারের বলে বোল্ড হওয়ার আগে তিনি ১১৭ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৯৬ রান করেন। ড্যারেল মিচেল ৪১ ও মিচেল স্যান্টনার অপরাজিত ২৬ রান করেন। নিউজিল্যান্ডের আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

আগের ম্যাচে অভিষিক্ত ক্যারিবীয় অফ স্পিনার কেভিন সিনক্লেয়ার ৪১ রান দিয়ে পান ৪ উইকেট। জেসন হোল্ডার ২৪ রানের বিনিময়ে ৩টি উইকেট শিকার করেন। এছাড়া, আকিল হোসেন ২টি ও আলজারি জোসেফ একটি উইকেট পান।

বৃষ্টির আইনে ওয়েস্ট ইন্ডিজ ৪১ ওভারে ২১২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অবিশ্বাস্য রকমের ব্যাটিং বিপর্যয়ে পড়ে। ২৭ রানেই ৬ উইকেট হারায় স্বাগতিকরা। এরপর আরও ২ ব্যাটার সাজঘরে ফিরলে স্কোরবোর্ড তাদের সংগ্রহ ছিল ৮ উইকেটে ৭২ রান। টিম সাউদি ও ট্রেন্ট বোল্টের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা অসহায় আত্মসমর্পণ করেছিল।

ভরাবহ অবস্থা থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন আগের ম্যাচে অভিষিক্ত বাঁ হাতি লেগ ব্রেক বোলার ইয়ানিক ক্যারিয়া ও আলজারি জোসেফ। নবম উইকেটে ৮৫ রানের জুটি গড়ে তারা প্রতিরোধ গড়ছিলেন।

Reneta

৩১ বলে ৫ চার ও ২ ছক্কায় ৪৯ রান করা জোসেফকে বোল্ড করেন সাউদি। এরপর ৮৪ বলে ২ চার ও এক ছক্কায় ক্যারিয়ারের প্রথম ওয়ানডে ফিফটি পাওয়া ক্যারিয়া ৫২ রান করে স্যান্টনারের শিকারে পরিণত হলে জয় পায় কিউইরা।

টিম সাউদি ৭ ওভারে ২২ রান দিয়ে পান ৪ উইকেট। ৬ ওভারে ১৮ রান দিয়ে ৩ উইকেট নেন ট্রেন্ট বোল্ট। একটি করে উইকেট পকেটে পুরেন মিচেল স্যান্টনার ও গ্লেন ফিলিপস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যালেনওয়ানডে সুপার লিগবোল্টব্রিজটাউনলিড স্পোর্টসসাউদি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দক্ষিণাঞ্চলে হবে ১.৩ কিলোমিটার বাংলাদেশ-চীন মৈত্রী সেতু, চুক্তি স্বাক্ষর

জুন ১১, ২০২৬

চাপকলে পানি তোলার মত টাকা ঢেলে অর্থনীতি চাঙ্গা করতে বড় বাজেট: অর্থমন্ত্রী

জুন ১১, ২০২৬

এক ছাগলেই লাখপতি বগুড়ার আরিফ

জুন ১১, ২০২৬

বাজেট অনুমোদনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বিশেষ সভা

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

এপস্টাইনের সঙ্গে সম্পর্ককে ‘গুরুতর ভুল’ বললেন বিল গেটস

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT