চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়েস্ট ইন্ডিজের কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব নাকোচ হোল্ডার, পুরান ও মেয়ার্সের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৪ অপরাহ্ণ ১১, ডিসেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

ওয়েস্ট ইন্ডিজের কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন সাবেক দুই অধিনায়ক জেসন হোল্ডার, নিকোলাস পুরান ও অলরাউন্ডার কাইল মেয়ার্স। এই তিন ক্রিকেটার কেন্দ্রীয় চুক্তিতে না থাকলেও টি-টুয়েন্টি সিরিজগুলোতে দেখা যেতে পারে তাদের। তবে টেস্ট ও ওয়ানডেতে তাদের পাওয়ার ব্যাপারে কিছু নিশ্চিত করেনি ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।

এক বিবৃতিতে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ বিষয়টি জানিয়েছে। বলেছে, ‘হোল্ডার, পুরান ও মেয়ার্স চুক্তিতে না থাকলেও এ সময়ের মধ্যে হতে যাওয়া সব আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে তাদের বিবেচনা করা হবে।’ ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজে ছিলেন না তিন ক্রিকেটারের কেউ। তবে ১৪ ডিসেম্বর থেকে গড়াতে চলা টি-টুয়েন্টি সিরিজের দলে আছেন তিনজনই।

রোববার ২০২৩-২৪ মৌসুমের পুরুষ ও নারীদের কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)। পুরুষদের চুক্তির তালিকায় ১৪ জনের মধ্যে নতুন মুখ চারজন। চুক্তির আওতায় এসেছেন অ্যালিক অ্যাথানাজে, কেসি কার্টি, তেজনারায়ণ চন্দরপল ও গুডাকেশ মোতি।

ওয়েস্ট ইন্ডিজের পুরুষ দলের প্রধান নির্বাচক ডেসমন্ড হেইন্স বলেছেন, ‘তিন ফরম্যাটেই ব্যস্ততাময় এক বছরের ক্রিকেটের আগে আমরা প্রধান কোচদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি। তারা কোন ব্র্যান্ডের ক্রিকেট খেলতে চান, সে বিষয়ে জানতে চেয়েছি। আমরা যে পথে এগোতে চাই, তা আমাদের নিকট স্পষ্ট। যাদের কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে, তাদের এখানে পাওয়ার প্রত্যাশা করছি। ঘরের মাটিতে ২০২৪ আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপ, আয়োজক হিসেবে আমরা শীর্ষস্থানের জন্য লড়াই করার উদ্দেশ্যে এগোচ্ছি। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে টেস্ট সিরিজ আছে, এর বাইরে ২০২৭ সালের ৫০ ওভারের বিশ্বকাপকে সামনে রেখে আমরা খেলোয়াড়দের একটা নিউক্লিয়াস গড়ে তুলতে চাইছি।’

২০২৩-২৪ সালের ওয়েস্ট ইন্ডিজের কেন্দ্রীয় চুক্তিতে আছেন যারা
অ্যালিক অ্যাথানাজে, ক্রেইগ ব্র্যাথওয়েট, কেসি কার্টি, তেজনারায়ণ চন্দরপল, জসুয়া ডে সিলভা, শাই হোপ, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, গুডাকেশ মোতি, রোভম্যান পাওয়েল, কেমার রোচ, জেইডেন সিলস ও রোমারিও শেফার্ড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়েস্ট ইন্ডিজপুরানব্র্যাথওয়েটমেয়ার্সলিড স্পোর্টসহোল্ডার
শেয়ারTweetPin

সর্বশেষ

হালান্ড, ভাগ্য বলে এটাকেই

জুলাই ১, ২০২৬

ব্রাজিলের বিপক্ষে কখনও হারেনি নরওয়ে

জুলাই ১, ২০২৬

এমবাপের জোড়া গোল, সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স

জুলাই ১, ২০২৬

পদত্যাগ করলন নেদারল্যান্ডস কোচ কোম্যান

জুলাই ১, ২০২৬

আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে ২৮ বছর পর ফেরা নরওয়ে

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT