চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুবছর পর ফিরেই ইংল্যান্ডকে হারালেন রাসেল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৭ পূর্বাহ্ণ ১৩, ডিসেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাটাই হয়ে উঠেছিল অনিশ্চিত। যদিও ক্রিকেটীয় সামর্থ্য ও ফর্ম নিয়ে কখনোই প্রশ্ন ছিল না। যদিও উইন্ডিজ ক্রিকেট বোর্ড তাকে দীর্ঘ সময় বিবেচনায় নেয়নি। দুই বছরেরও বেশি সময় পর আবারো ব্যাটে-বলে জ্বলে উঠলেন ৩৫ বর্ষী অলরাউন্ডার। আর তাতেই ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথমটি জিতে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ক্যারিবীয়রা।

ব্রিজটাউনে মঙ্গলবার টসে হেরে ব্যাটিংয়ে নামা ইংলিশরা ১৯.৩ ওভারে ১৭১ রানে অলআউট হয়। জবাবে স্বাগতিকরা ১১ বল হাতে থাকতে ৬ উইকেট খুইয়ে জয় নিশ্চিত করে।

উদ্বোধনী জুটিতে পাওয়ার প্লের ৬ ওভারে ৭৭ রান যোগ করে ইংল্যান্ডকে উড়ন্ত সূচনা এনে দেন ফিল সল্ট ও অধিনায়ক জস বাটলার। ২০ বলে ৬ চার ও এক ছক্কায় ৪০ রান করা সল্টের বিদায়ে জুটি ভাঙে। রাসেলের বল ক্যাচ নেন শিমরন হেটমায়ার। তিনে নামা উইল জ্যাকস আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকলেও ইনিংস বড় করতে ব্যর্থ হন। ৯ বলে ২ ছক্কায় ১৭ রান করে সাজঘরে ফেরেন।

বাটলার ৩১ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩৯ রানে বিদায়ের পর সফরকারীদের রানের গতি কমতে থাকে। উইন্ডিজ বোলাররা নিয়মিত বিরতিতে তুলতে থাকেন উইকেট। ছয় নম্বরে নামা লিয়াম লিভিংস্টোন ১৯ বলে এক চার ও ২ ছক্কায় ২৭ রান করার পর রাসেলের বলে বোল্ড হন। শেষ দিকে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড। মাত্র ৬ রান যোগ করতেই শেষ ৫ উইকেট হারায়।

রাসেল ৪ ওভারে মাত্র ১৯ রান খরচায় ৩ উইকেট নিয়ে রাসেল জানান দেন তিনি ফুরিয়ে যাননি। ৩.৩ ওভারে অতি খরুচে আলঝারি জোসেফ ৫৪ রান রানের বিনিময়ে ৩ উইকেট পান। রোমারিও শেফার্ড নেন ২ উইকেট।

১৭২ রানের লক্ষ্য তাড়া করতে নামা ওয়েস্ট ইন্ডিজ ৩২ রানে হারায় প্রথম উইকেট। ব্র্যান্ডন কিং ১২ বলে ২ চার ও ২ ছক্কায় ২২ রানের ইনিংস খেলে ক্রিস ওকসের শিকার হন। আরেক ওপেনার কাইল মায়ার্স ছিলেন আক্রমণাত্মক। ২১ বলে ৪ ছক্কায় ৩৫ রান করে আদিল রশিদের বলে হ্যারি ব্রুকের তালুবন্দি হন।

Reneta

দলীয় স্কোর ১০০ ছুঁতেই ফেরেন নিকোলাস পুরান। খানিক পর শিমরন হেটমায়ারকে ফিরিয়ে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে দশম ও ইংল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ উইকেট শিকার করেন আদিল রশিদ।

১২.৪ ওভারে উইন্ডিজের স্কোর ৪ উইকেটে ১০৮ রানে থাকা অবস্থায় বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকে। খানিক পর বল মাঠে গড়ানোয় ওভার কাটা যায়নি। শাই হোপ ৩০ বলে ৩৬ ও শেফার্ড রানের খাতা না খুলে করে বিদায় নেয়ার সময় ক্যারিবীয়দের জয়ের জন্য দরকার ছিল ৩২ বলে ৪৯ রান। এ সময় বাইশ গজে ঝড় তুলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন অধিনায়ক রোভম্যান পাওয়েল ও রাসেল।

আট নম্বরে নামা ম্যাচ সেরা রাসেল ১৪ বলে ২ চার ও ২ ছক্কায় ২৯ রানের অপরাজিত ইনিংস খেলেন। রোভম্যান ১৫ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩১ রানে অপরাজিত ছিলেন।

ইংলিশদের হয়ে ৩৯ রান খরচায় ৩ উইকেট নেন রেহান আহমেদ। আদিল পান ২ উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইংল্যান্ডওয়েস্ট ইন্ডিজওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড ওয়ানডেব্রিজটাউনরাসেললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি

মে ১৪, ২০২৬

ঈদুল আজহায় টানা ৭ দিন ছুটি

মে ১৪, ২০২৬

​ঠাকুরগাঁওয়ে গৃহবধূ নির্যাতন: শিক্ষকের বাড়িতে ব্যাপক ভাঙচুর, বিক্ষোভ

মে ১৪, ২০২৬

‘হলিউডের জন্য লজ্জা’ মন্তব্যে কান উৎসবে করতালি

মে ১৪, ২০২৬

কলকাতা হাইকোর্টে মমতা ব্যানার্জী: ‘চোর চোর’ স্লোগান

মে ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT