চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ-জাপান পিপিপি প্ল্যাটফর্মের ৮ম সভা অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০১ অপরাহ্ণ ৩০, জুলাই ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

বাংলাদেশ-জাপান যৌথ পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) প্ল্যাটফর্মের ৮ম সভা অনুষ্ঠিত হয়েছে। এতে আঞ্চলিক যোগাযোগ ও টেকসই বিনিয়োগ বাড়াতে অবকাঠামোগত প্রধান প্রকল্পগুলোর কাজ দ্রুত বাস্তবায়ন এবং বেশ কয়েকটি নতুন প্রকল্পে উভয় পক্ষ সম্মত হয়েছে।

বুধবার (৩০ জুলাই) রাজধানীর একটি হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।

সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন-পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আশিক চৌধুরী ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (সচিব পদমর্যাদা) ড. মো. শাকিরুল ইসলাম খান।

জাপান সরকারের পক্ষে উপস্থিত ছিলেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি, জাপানের ভূমি, অবকাঠামো, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সহকারী ভাইস মিনিস্টার ফুজিতা মাসাকুনি এবং আন্তর্জাতিক বিমান চলাচল বিষয়ক সহকারী ভাইস মিনিস্টার নাকায়ামা রেইকোসহ উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় কমলাপুর মাল্টিমোডাল ট্রান্সপোর্ট হাব, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল-৩-এর অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স, আউটার রিং রোড এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের স্থানীয় সেতু উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

এ সময় কমলাপুর মাল্টিমোডাল ট্রান্সপোর্ট হাবের সংশোধিত মাস্টারপ্ল্যান বাস্তবায়ন ও টার্মিনাল-৩-এর অবশিষ্ট চুক্তি প্রক্রিয়া দ্রুত শেষ করে পিপিপি প্ল্যাটফর্মের অধীনে নিয়মিত পর্যালোচনার সিদ্ধান্ত গৃহীত হয়।

Reneta

দেশের দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও যোগাযোগ সহজ করার লক্ষ্যে শরীয়তপুর-চাঁদপুর সেতু ও বরিশাল-ভোলা সেতু প্রকল্প দুটিকে এই প্ল্যাটফর্মে নতুন প্রকল্প হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এছাড়া টেকসই নগর বর্জ্য ব্যবস্থাপনায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ উৎপাদন প্রকল্প ও ভোলা-লক্ষ্মীপুর সেতু প্রকল্প বিষয়ে যৌথ আগ্রহ প্রকাশ করা হয়। একই সঙ্গে জাপানের কারিগরি সহযোগিতায় পুরোনো রেলওয়ে সেতু পুনর্নবীকরণের প্রস্তাবটি পর্যালোচনার সিদ্ধান্ত নেওয়া হয়।

পিপিপি কর্তৃপক্ষের সিইও আশিক চৌধুরী বলেন, বাংলাদেশ-জাপান পিপিপি অংশীদারিত্ব একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্মে পরিণত হয়েছে, যা মানসম্মত বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে কার্যকর ভূমিকা রাখছে।

সভায় সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার পিপিপি প্ল্যাটফর্মের অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলো নির্ধারিত সময়ে সফলভাবে বাস্তবায়নে সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৮ম সভা অনুষ্ঠিতপিপিপি প্ল্যাটফর্মবাংলাদেশ-জাপান
শেয়ারTweetPin

সর্বশেষ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্মারক স্তম্ভের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪ সহকারি প্রক্টরের পদত্যাগ

জুলাই ৩০, ২০২৬

বিশ্বকাপের পর প্রথমবার অনুশীলনে মেসি

জুলাই ৩০, ২০২৬

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি, জানালেন নিজের অনুভূতি

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোলাপগঞ্জে এনসিপি নেতাদের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ

জুলাই ৩০, ২০২৬

শহরের সীমিত জায়গাতেও পরিকল্পিত চাষাবাদ

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT