চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলোচনায় মাহফুজের ফিরে আসা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১২ অপরাহ্ণ ০৫, জুলাই ২০২৩
বিনোদন
A A

ঈদে মুক্তি পেয়েছে ৫টি সিনেমা। এরমধ্যে দর্শকের আলোচনার শীর্ষে ‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’। দর্শকের বিরাট অংশ যখন শাকিব খান ও প্রথমবার সিনেমায় পা রাখা আফরান নিশোর দ্বৈরথে মেতে আছেন, সেই সময়ে ‘প্রহেলিকা’র মাধ্যমে পারিবারিক দর্শকের মন জয় করে চলেছেন মাহফুজ আহমেদ!

মাহফুজ আহমেদের অভিনয় দেখে অনেকে বলছেন, ‘রাজসিক প্রত্যাবর্তন’! সিনেআলোচকতো বটেই, প্রেক্ষাগৃহে ‘প্রহেলিকা’ দেখে বের হয়ে বেশীর ভাগ সাধারণ দর্শকের মন্তব্যও ঠিক এমনই। বিশেষ করে পারিবারিক দর্শকের কাছে ইতিবাচক সাড়া পাচ্ছে ‘প্রহেলিকা’ ও মাহফুজ আহমেদ।

২০১৫ সালে সর্বশেষ ‘জিরো ডিগ্রি’তে অভিনয় করেছিলেন মাহফুজ। বিপরীতে ছিলেন জয়া আহসান। প্রায় ৮ বছর পর নতুন ছবি ‘প্রহেলিকা’ দিয়ে ফিরলেন। ছবিটি পরিচালনা করেছেন ‘বিশ্ব সুন্দরী’ খ্যাত নির্মাতা চয়নিকা চৌধুরী। এই ছবিতে মাহফুজের বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা বুবলী।

রোমান্টিক গল্পের নাটকে নির্মাতা হিসেবে নিজের দক্ষতার প্রমাণ রেখেছেন চয়নিকা। নিজের দ্বিতীয় সিনেমা ‘প্রিয়তমা’তের তার প্রমাণ রাখলেন নির্মাতা। দর্শকের ভাষ্য, রহস্য এবং রোমাঞ্চের গল্প সেলুলয়েডে চমৎকারভাবে তুলে ধরেছেন চয়নিকা চৌধুরী। তবে ‘প্রিয়তমা’য় সবচেয়ে বেশী প্রশংসা পাচ্ছেন মাহফুজ আহমেদ।

ভিন্ন গল্পে মাহফুজ আহমেদের অভিনয়ে মুগ্ধ দর্শকের অনুরোধ, মাহফুজ যেন নিয়মিত সিনেমায় থাকেন। এদিকে দর্শকের এমন প্রশংসায় মাহফুজ নিজেও আপ্লুত। বিশেষ করে পারিবারিক দর্শকের কাছে যে মূল্যায়ণ তিনি পেয়েছেন, তা তিনি মাথা পেতে গ্রহণ করেছেন।

শুধু মাহফুজ আহমেদ নয়, প্রহেলিকা সংশ্লিষ্ট সবাই বলছেন, তাদের ছবির সবচেয়ে বড় শক্তি ফ্যামিলি, নারী, বোন, মা, ভাবি এবং দিদিরা! এই ছবির গল্প পারিবারিক দর্শককে দারুণভাবে আকৃষ্ট করেছে। অন্তত সিনেমা হল থেকে বের হওয়ার পর দর্শকদের প্রতিক্রিয়ায় তেমন অভিব্যক্তিই লক্ষ্য করা যাচ্ছে।

Reneta

দীর্ঘদিন পর সিনেমায় ফেরায় তাকে শুভ কামনা জানিয়েছেন শোবিজ অঙ্গনের মানুষ। শুধু তাই নয়, দেশের বড়পর্দার সুপারস্টার শাকিব খানও মাহফুজ আহমেদের ফিরে আসাকে শুভ কামনা জানিয়েছেন। এমনকি মাহফুজ নিয়মিত সিনেমায় থাকবেন, এমন প্রত্যাশা রেখে শাকিবকে বলতে শোনা যায়,‘প্রত্যাশা রাখি তিনি আমাদের মাঝে থাকবেন, নিয়মিত সিনেমায় অভিনয় করবেন।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চয়নিকাচয়নিকা চৌধুরীনিশোপ্রহেলিকাপ্রিয়তমাবুবলীমাহফুজমাহফুজ আহমেদলিড বিনোদনশাকিবসুড়ঙ্গ
শেয়ারTweetPin

সর্বশেষ

অবসর ভেঙে বিশ্বকাপে ফিরছেন নয়্যার?

মে ১৫, ২০২৬
নিহত মাছ ব্যবসায়ী বাবু শিকদার

বরিশালে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, আটক ২

মে ১৫, ২০২৬

চাঁদপুরের চরাঞ্চলে কালোজিরা চাষের সম্ভাবনা

মে ১৫, ২০২৬

আবার বিশ্বকাপ, আবারও শাকিরা

মে ১৫, ২০২৬

হরমুজ প্রণালি উন্মুক্ত রাখতে একমত ট্রাম্প-শি জিন পিং

মে ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT