বিনোদন

বিয়ের পিঁড়িতে চ্যানেল আইয়ের উপস্থাপক মনামী

বিয়ের পিঁড়িতে চ্যানেল আইয়ের উপস্থাপক মনামী

চ্যানেল আইয়ের জনপ্রিয় উপস্থাপক ও বর্তমানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মনামী মেহনাজ নতুন জীবনে পা রাখলেন। শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) দুপুরে ঢাকার অদূরে সাভারের একটি রিসোর্টে পারিবারিক আয়োজনে বিয়ে সম্পন্ন হয় তার। মনামীর বরের নাম আতিফ আহমেদ অক্ষর।

ঘনিষ্ঠ স্বজন ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে আয়োজন করা হয় এই বিয়ের অনুষ্ঠান। আনন্দঘন পরিবেশে সম্পন্ন হওয়া আয়োজনে দুই পরিবারের সদস্যরাই অংশ নেন।

বিয়ের পিঁড়িতে চ্যানেল আইয়ের উপস্থাপক মনামীবেশ কয়েক বছর ধরে টেলিভিশন উপস্থাপনায় নিয়মিত ও জনপ্রিয় মুখ মনামী মেহনাজ। ২০১৪ সালে চ্যানেল আইয়ের সামাজিক সচেতনতামূলক অনুষ্ঠান স্বর্ণকিশোরী-তে দেশসেরা খেতাব অর্জন করেন। এরপর থেকে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে উপস্থাপনা করে নিজেকে প্রতিষ্ঠিত করেন একজন দক্ষ টিভি উপস্থাপক হিসেবে।

চ্যানেল আইয়ের জনপ্রিয় সেলিব্রিটি টকশো তারকা কথন টানা চার বছর উপস্থাপনা করেছেন মনামী। পাশাপাশি সকালের লাইভ অনুষ্ঠান ‘গান দিয়ে শুরু’–এর উপস্থাপক হিসেবেও দীর্ঘ সময় দর্শকের কাছে পরিচিত ছিলেন তিনি।

বিয়ের পিঁড়িতে চ্যানেল আইয়ের উপস্থাপক মনামীউপস্থাপনার পাশাপাশি শিক্ষাজীবনও সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়েছেন তিনি। ২০২৪ সালের ২৫ মে বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগ দেন মনামী।

ছবি: ইফতিখার মুনিম

বিষয়:উপস্থাপক বরিশাল বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…