চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়েতে কাঁচা মরিচ উপহার!

এস কে রাসেল এস কে রাসেল
৪:১১ অপরাহ্ণ ০২, জুলাই ২০২৩
- সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A
বিয়ের অনুষ্ঠানে কাঁচা মরিচ উপহার দিচ্ছেন অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিয়ে উপলক্ষে মানুষ কতকিছুই না উপহার দেন! সেসব উপহারের তালিকায় থাকে সাধারণত শাড়ি, অলঙ্কার, নগদ টাকা কিংবা বইয়ের মত মূল্যবান সকল বস্তু। এবার সেই তালিকায় যুক্ত হলো কাঁচামরিচ! এমনই উপহারকাণ্ড ঘটেছে কিশোরগঞ্জে। যা নিয়ে তোলপাড় চলছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।

রোববার (২ জুলাই) দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেন্দীতে এ বিয়েতে এ দৃশ্য দেখা গেছে।

জানা গেছে, হোসেন্দীর পশ্চিম কুমারপুর গ্রামের জিয়াউর রহমান একমাত্র ছেলে অ্যাডভোকেট মাহমুদুর রহমান আফ্রিদের বিয়ের বৌ-ভাতের অনুষ্ঠানে এক কেজি কাঁচা মরিচ উপহার দিয়েছেন তার বন্ধুরা।

Banglabid

অভিনব উপহারের নিয়ে আসা এস এম রায়হান জানান, দেশে যে হারে কাঁচা মরিচের দাম বৃদ্ধি পেয়েছে, তাতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। উপহার হিসেবে কাঁচা মরিচ দেওয়াটা আমার কাছে প্রাসঙ্গিক বলে মনে হয়েছে। এছাড়া কাঁচা মরিচ দাম বৃদ্ধির একটি মৌন প্রতিবাদও বটে।

এদিকে কাঁচা মরিচ উপহারের বিষয়টি এলাকার সচেতন মহলে বেশ সাড়া ফেলেছে। তারা বিষয়টি প্রাসঙ্গিক ও ইঙ্গিতবহ হিসেবেই দেখছেন।

বরের চাচা অ্যাডভোকেট খলিলুর রহমান জানান, ‘আমাদের আজকে অনুষ্ঠানে অনেকেই অনেক রকম উপহার নিয়ে এসেছেন। তবে আফ্রিদের বন্ধুদের কাঁচা মরিচ উপহার দেওয়ার বিষয়টি বেশ চমকপ্রদ। তাদের এই প্রতিবাদী উপহার আমি সাদরে গ্রহণ করেছি।’

Reneta

উল্লেখ্য, কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন বাজারে ৬০০ টাকা দরে কাঁচামরিচ বিক্রি হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাঁচামরিচকিশোরগঞ্জ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইউটিউব ট্রেন্ডিংয়ে ৫ নাটক

পরবর্তী

‘সিন্ডিকেটের শক্তি সরকারের চেয়ে বেশি নয়’

পরবর্তী
সরকারের চেয়ে সিন্ডিকেটের শক্তি বেশি নয়, বললেন মন্ত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

'সিন্ডিকেটের শক্তি সরকারের চেয়ে বেশি নয়'

নতুন ফুটবল খেলোয়াড় ডি ইয়ং ক্লাবের জন্য শুভকামনা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সা থেকে ডি ইয়ংকে ৯০ মিলিয়নে চাচ্ছে ম্যানসিটি

সর্বশেষ

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT