চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্ববিদ্যালয় জীবনের দুষ্টু-মিষ্টি ঝামেলা এবার ওয়েব ফিল্মে!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৪ অপরাহ্ণ ২৪, সেপ্টেম্বর ২০২৫
বিনোদন
A A

ওটিটি প্লাটফর্ম চরকি ঘোষণা দিল তাদের নতুন অরিজিনাল ফিল্ম ‘লিটল মিস ক্যাওস’। তরুণ নির্মাতা মাহমুদা সুলতানা রীমার পরিচালনায় এটি তার প্রথম ওয়েব ফিল্ম। বিশ্ববিদ্যালয় জীবনের দুষ্টু–মিষ্টি অভিজ্ঞতা ও ফুড–ফ্যাশনের দ্বন্দ্বকে ঘিরে সাজানো হয়েছে ছবির কাহিনি।

ফিল্মটির কেন্দ্রীয় চরিত্র ইরা—একজন ফ্যাশনেবল বিশ্ববিদ্যালয় পড়ুয়া। তার ঝামেলাপূর্ণ (ক্যাওটিক) জীবনের গল্পই মূলত তুলে ধরা হয়েছে। চরিত্রটিতে অভিনয় করেছেন নবীন অভিনেত্রী সাদনিমা বিনতে নোমান। ইরাকে সামলানোর চেষ্টা করা শান্ত স্বভাবের মারুফ চরিত্রে দেখা যাবে সাদ সালমি নাওভীকে।

নির্মাতা রীমা জানান, “এ গল্পে বন্ধুত্ব, প্রেম, হিউমার আছে। প্রজন্মের সম্পর্ক ও টানাপোড়েনও এসেছে। মূলত তরুণদের মতো ভেবে কাজটি করা হয়েছে।”

অভিনেত্রী সাদনিমা বলেন, “আমি বাস্তবে যেমন, চরিত্রটা একেবারেই তার উল্টো। তবে দৃশ্যগুলো করতে গিয়ে আমরাই মজা পাচ্ছিলাম। আমার মনে হয় দর্শকরাও সেটা অনুভব করবেন।”

অভিনেতা নাওভী বলেন, “গল্পটা সমসাময়িক। এখানে অনেক কথাই আমরা এখনকার তরুণরা ব্যবহার করি। তাই দর্শকরাও সহজেই কানেক্ট করতে পারবেন।”

চরকির সিইও রেদওয়ান রনি বলেন, “তরুণদের ছাড়া ইন্ডাস্ট্রি বড় হবে না। তাই তরুণ নির্মাতা ও অভিনয়শিল্পীদের জায়গা দিতে চরকি সবসময় আগ্রহী। ‘লিটল মিস ক্যাওস’ তরুণ ভাবনার গল্প, যা সবারই ভালো লাগবে।”

Reneta

চরকি জানিয়েছে, খুব শিগগিরই ফিল্মটির ট্রেলার ও মুক্তির তারিখ ঘোষণা করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়েবওয়েব ফিল্মচরকিদুষ্টু–মিষ্টিলিড বিনোদনসাদনিমা বিনতে নোমানসিনমো
শেয়ারTweetPin

সর্বশেষ

একীভূত ব্যাংকে বন্ধকি সম্পদের অতিমূল্যায়ন, ঋণের বিপরীতে গ্যারান্টি মাত্র ২৩ শতাংশ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক: রফিকুন নবী

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১ মে থেকে ২ জুন পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

মে ১৮, ২০২৬

বেবিচক এর সনদ বিতরণ অনুষ্ঠান

মে ১৮, ২০২৬

বোলাররা ভালো করাতেই সহজ হচ্ছে: তাইজুল

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT