চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাতেই আসছে চঞ্চল-শাওকীর ‘কারাগার’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১০ অপরাহ্ণ ১৮, আগস্ট ২০২২
বিনোদন
A A

আর মাত্র কয়েক ঘণ্টা! বৃহস্পতিবার রাত থেকেই ভারতীয় ওটিটি প্লাটফর্ম হইচইয়ে দেখা যাবে ওয়েব সিরিজ ‘কারাগার’। ‘তাকদীর’ এর নির্মাতা সৈয়দ আহমেদ শাওকীর পরিচালনায় এই সিরিজে নাম ভূমিকায় একজন রহস্যময় কয়েদীর চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে।

কয়েদী চরিত্রে এরআগে অভিনেতা চঞ্চলের ভিন্ন ভিন্ন কয়েকটি লুক প্রকাশ করে হইচই, সঙ্গে ছিলো কয়েক সেকেন্ডের টিজার। এরপর থেকেই আলোচনায় কয়েদী চঞ্চল। দর্শকের সেই আগ্রহ আরও উস্কে দেয় ‘কারাগার’ এর ট্রেলার!

আকাশনগর সেন্ট্রাল জেলে ৩২৫ জন কয়েদী। একদিন হেড-কাউন্টের সময় দেখা গেল গোণার বাইরে একজন অতিরিক্ত কয়েদী। কয়েদী কম হলে চিন্তার বিষয়, বেশী হলে আরও চিন্তার বিষয়। কে এই কয়েদী? আর সে যে সেল কিনা গত ৫০ বছর ধরে বন্ধ, সেই ব্যক্তি ১৪৫ নাম্বার সেল এ কীভাবে এলো!

কিন্তু রহস্যময় কয়েদীর কাছ থেকে কোনো তথ্য পাচ্ছিলো না পুলিশ। কারণ সেই কয়েদী কথা বলতে পারে না, তবে ইশারা ভাষা বুঝেন! তার সাথে যোগাযোগের জন্য এমন একজনকে আনা হয়, যিনি প্রতীকী ভাষা বুঝেন। কয়েদী ইশারায় জানান, তিনি ২৫০ বছর ধরে জেলখানায় বন্দি, খুন করেছেন মীরজাফরকে! সমকাল নিয়ে সবজান্তা এই কয়েদীর তথ্যে বিস্মিত হন সকলে।

এমন গল্পের এই সিরিজে চঞ্চল চৌধুরীর পাশাপাশি অভিনয় করেছেন আফজাল হোসেন, ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ্, তাসনিয়া ফারিণ, এফ এস নাঈম, শতাব্দী ওয়াদুদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, এ কে আজাদ সেতু সহ আরও অনেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফজাল হোসেনইন্তেখাব দিনারএ কে আজাদ সেতুএফ এস নাঈমওয়েব সিরিজকারাগারজয়ন্ত চট্টোপাধ্যায়তাসনিয়া ফারিণবিজরী বরকতউল্লাহ্লিড বিনোদনশতাব্দী ওয়াদুদশাওকী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সৌদি আরবে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪

জুন ২৮, ২০২৬

প্রধানমন্ত্রীর চীন সফর: ভারসাম্যের রাজনীতি ও কৌশল

জুন ২৮, ২০২৬

প্রোটিয়াদের কাছে হার দিয়ে বিশ্বকাপ শেষ হল বাংলাদেশের

জুন ২৮, ২০২৬

ফ্রান্সে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ১১

জুন ২৮, ২০২৬

বিএফডিসিতে সাংবাদিকদের মানববন্ধন, সংবাদ সংগ্রহ বর্জনের ঘোষণা

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT