কক্সবাজার

নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল, তিন নাম্বার সতর্ক সংকেত

উত্তাল সাগর ও লাল পতাকা, সতর্ক সংকেতের চিহ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিম্নচাপের কারণে সাগর উত্তাল, লাল পতাকা ও সতর্ক সংকেত দেখানো হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। নিম্নচাপ আর পূর্ণিমার তিথির কারণে কক্সবাজারের নিচু এলাকা প্লাবিত হয়েছে। জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে দু’ তিন ফুট বৃদ্ধি পেয়ে কক্সবাজারের নিচু এলাকা প্লাবিত হয়েছে।

চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নাম্বার স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

গতকাল থেকে কক্সবাজারে বৃষ্টি অব্যাহত রয়েছে। সাগর উত্তাল থাকায় মাছ ধরার ট্রলার গুলো উপকূলে নোঙ্গর করে আছে। সমুদ্র সৈকত এলাকায় লাল পতাকাটা দিয়ে পর্যটকদের সতর্ক করছে টুরিস্ট পুলিশ ও বিচ কর্মীরা। সবগুলো মাছ ধরার ট্রলার সাগর থেকে পূর্বে ফিরে এসেছে বলে কক্সবাজার জেলা বোট মালিক সমিতি জানিয়েছে।

কক্সবাজারের আবহাওয়া অফিস ২৪ ঘণ্টায় ৬৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। বৃষ্টি ও ঝড়ো হাওয়া অব্যাহত থাকবে বলে জানিয়েছে কক্সবাজার আবহাওয়া অফিস।

বিষয়:সতর্ক সংকেত সাগর উত্তাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…