চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় একযোগে কাজ করতে হবে: সাইফুল আলম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২০ অপরাহ্ণ ১০, মে ২০২৫
বাংলাদেশ
A A
ফোরাম ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস বাংলাদেশ এর আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি)-এর লিডারশিপ সামিটে প্রধান অতিথির বক্তব্যে ফোরামের কেন্দ্রীয় উপদেষ্টা সাইফুল আলম খান মিলন বলেছেন, ফ্যাসীবাদী শক্তির বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলতে হলে দলমত নির্বিশেষে সকলকে একযোগে কাজ করতে হবে।

শনিবার (১০ মে) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত সামিটে তিনি স্মরণ করিয়ে দেন, যারা আমাদের বাড়িঘর ভাঙচুর করেছিল, সম্পদ লুণ্ঠন করেছিল, চাকরিচ্যুত করেছিল, এমনকি মা-বোনদের ওপর নির্যাতন চালিয়েছিল- আমরা তাদের ক্ষতি করিনি। বরং আমরা ঐক্যবদ্ধ জাতি গঠনের আহ্বান জানিয়েছি।

তিনি বলেন, ফ্যাসীবাদীরা দেশপ্রেমিক ছাত্র-জনতার রক্তের ওপর পৈশাচিক নৃত্য চালিয়েছিল, কিন্তু তাদের শেষরক্ষা হয়নি।

বিশেষ অতিথি ড. হামিদুর রহমান আজাদ বলেন, স্বৈরাচার কখনো স্থায়ী হয় না। আওয়ামী লীগ এক দশকের বেশি সময় দেশ পরিচালনা করে গণবিচ্ছিন্ন হয়ে লজ্জাজনকভাবে বিদায় নিয়েছে। তিনি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারের আহ্বান জানান।

প্রধান বক্তা মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, দেশের প্রকৃত উন্নয়ন ও সমৃদ্ধির জন্য স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের আহ্বান জানান।

এফডিইবি’র ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী আব্দুছ ছাত্তার বলেন, দেশে দীর্ঘকাল ধরে ফ্যাসীবাদী ও স্বৈরাচারী শাসন চলেছে। কিন্তু গণতন্ত্র ধ্বংস করেও তারা টিকে থাকতে পারেনি।

Reneta

এফডিইবি’র কেন্দ্রীয় সহ-সম্পাদক প্রকৌশলী আবদুল বাতেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি প্রকৌশলী মির্জা মিজানুর রহমান, ফোরামের সাধারন সম্পাদক জয়নুল আবেদীন, সহ-সভাপতি প্রকৌশলী তৈয়েবুর রহমান জাহাঙ্গীর, আবুল হাসেম, আব্দুল বাতেন, মোস্তফা কামাল, রাজী উদ্দিন ফরাজী, মাহবুবুর রহমান, আব্দুল হাই, শাজাহান কবির রিপন, ফজলুল হক, ইয়াছিন আহম্মেদ ফারুক হোসেন, তারিকুল ইসলাম তারেক ও অতিদুজ্জামান নিজুমসহ জেলা ও মহানগর পর্যায়ের নেতারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফ্যাসীবাদবিরোধীফ্যাসীবাদবিরোধী জাতীয় ঐক্যসাইফুল আলম
শেয়ারTweetPin

সর্বশেষ

আলোচনার সুযোগ দিতে ইরানে হামলা স্থগিত করেছেন ট্রাম্প

জুলাই ২৭, ২০২৬

প্রশ্নফাঁস বিতর্কের পর পরীক্ষা ব্যবস্থা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা নরেন্দ্র মোদির

জুলাই ২৭, ২০২৬

দীর্ঘ বিরতির পর আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

জুলাই ২৭, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস

জুলাই ২৭, ২০২৬

২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু আজ

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT