চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমাদের নিরন্ন মানুষের পাশে দাঁড়াতে হবে: আতাউর রহমান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৪ অপরাহ্ণ ১৫, জুন ২০২৫
বাংলাদেশ
A A
নিরন্ন মানুষের জন্য সাহায্য প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সেক্রেটারি ও ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ আতাউর রহমান সরকার বলেছেন, বর্ণবৈষ্যম্য না করে আমাদের নিরন্ন মানুষের পাশে দাড়াতে হবে। সকলের পরিচয় আমরা সৃষ্টির সেরা জীব মানুষ। মহান আল্লাহ তায়ালা আমাদেরকে মানবতার কল্যাণের জন্য সৃষ্টি করেছেন।

রোববার (১৫ জুন) হলি কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে সকাল ৯টায় কসবা উপজেলা কুটি চৌমহনীতে অবস্থানরত বেদে পল্লীতে মক্তব চালু উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

হলি কুরআন ফাউন্ডেশনের পরিচালক মাওলানা মাহবুব হাদীর সঞ্চালনায় এবং বিশিষ্ট সমাজসেবক অধ্যক্ষ ফরিদ আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জামায়াতের ব্রাহ্মণবাড়ীয়া জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য কাজী সিরাজুল ইসলাম, পীরজাদা শিবলী নোমানী।

আতাউর রহমান সরকার বলেন, আমরা আনন্দের পরিবেশে ঈদ করছি। অথচ আপনার আমার পাশে এমন বনি আদম রয়েছে যাদের ঘরে ঈদের আনন্দ নেই, যারা কষ্টে দিনরাত পার করছে। বাচ্চাদের পোশাক কেনার টাকাও নেই।

তিনি বেদে পল্লীর পুরুষদের মাঝে কুরআন শরীফ ও শিশুদের মাঝে কুরআন শিক্ষা বই তুলে দেন। আতাউর বেদে পল্লীতে ২টি মক্তব চালুর ঘোষণা দেন। তাদের জীবন যাত্রা মানোন্নয়নে সাধ্যমতো সহযোগিতার আশ্বাস দেন।

রোববার ভোরে কসবা কুটি বাজারের ফল পট্রিতে আগুন লেগে ১০টি ঘর পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শন করেন মোঃ আতাউর রহমান সরকার।

Reneta

এ সময়ে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য কাজী সিরাজুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ,নায়েবে আমীর পীরজাদা শিবলী নোমানী,উপজেলা প্রচার সম্পাদক কবির আহমেদ, উপজেলা শিবির সভাপতি সাইফুল্লাহ আল আরিফ,পশ্চিম থানা সভাপতি তুহিন রেজা, কুটি ইউপি জামায়াতের আমীর হেলাল উদ্দিন, সেক্রেটারি হাসনাত জামান, বিশিষ্ট সমাজসেবক আব্দুল মতিন,মাওলানা গোলাম মাওলা প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জামায়াতে ইসলামীব্রাহ্মণবাড়িয়া-৪ আসনমোঃ আতাউর রহমান সরকারসংসদ সদস্য পদপ্রার্থী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

জুলাই ২৬, ২০২৬

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেনী সীমান্তে নারী-শিশুসহ ৪ জনকে পুশ ইনের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT