রাজনীতি

লন্ডন বৈঠক নিয়ে ইতিবাচক থাকতে হবে: আমির খসরু

আমির খসরু সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, সাংবাদিকরা শুনছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

লন্ডন বৈঠক নিয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করছেন আমির খসরু, বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মধ্যকার বৈঠক নিয়ে আমাদের ইতিবাচক থাকতে হবে।

মঙ্গলবার (১৭ জুন) গুলশান কার্যালয়ে তিনি বলন, আমাদের ধৈর্য ধরতে হবে, নিশ্চয়ই নির্বাচন কমিশন নির্বাচনের সময় ঘোষণা করবে এবং দেশ গণতন্ত্রের পথে এগিয়ে যাবে।

তিনি আরও বলেন, যেকোনো জতীয় স্বার্থে আমাদের ঐক্যমতে পৌছাতে হবে। বিএনপি সেই কাজটা করছে। রাজনৈতিকদলগুলোর একে অপরের প্রতি সন্মান থাকতে হবে।

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠকের পরদিন দলের চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস পেরেস সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎ শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান দুদেশের স্পোর্টস, কৃষি সহ দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বিস্তর আলোচনা হয়েছে। প্রশ্নোত্তরে লন্ডন বৈঠক, নির্বাচন নিয়েও কথা বলেছেন তিনি।

বিষয়:আমীর খসরু মাহমুদ চৌধুরী বিএনপি লন্ডন বৈঠক স্থায়ী কমিটির সদস্য

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…