রাজনীতি

দেশের বিভিন্ন জায়গায় অরাজকতা নিয়ে সজাগ থাকতে হবে: তারেক রহমান

বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষক তারেক রহমানের সাক্ষাৎকার. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন বাংলাদেশি রাজনৈতিক বিশ্লেষক তারেক রহমানের সাক্ষাৎকার দিচ্ছেন, পটভূমিতে বই ও ফার্নিচার দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সতর্ক করে বলেছেন, দেশের বিভিন্ন জায়গায় অরাজকতা শুরু হয়েছে। কেউ কেউ করার চেষ্টা করছে। এগুলো সম্পর্কে আমাদের সজাগ থাকতে হবে।

আজ রোববার ২১ ডিসেম্বর বিকেলে বগুড়া শহীদ টিটু মিলনায়তনে আয়োজিত জুলাই শহীদদের স্মরণে ডিজিটাল স্মৃতিস্তম্ভ উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

দেশের পরিস্থিতির কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশটাকে ধ্বংসের কিনারা থেকে গড়ে তুলতে হবে। দিনগুলো আমাদের ভালো দিন নয়। দেশের অর্থনীতির অবস্থা ভেঙে পড়েছে।

তিনি বলেন, অত্যাচারের হাত থেকে স্বৈরাচারীর হাত থেকে দেশ মুক্ত হয়েছে, এখন কাজ হচ্ছে দেশকে গড়া।

শহীদ ওসমান হাদি সম্পর্কে তারেক রহমান বলেন, শহীদ ওসমান হাদি সব সময় গণতন্ত্রের পথে ছিলেন।

তারেক রহমান বলেন, আগামী দিনে সরকার গেলে এক লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে। এর ফলে কর্মসংস্থান হবে তরুণ প্রজন্মের। যার ৮০ শতাংশ নারীদেরকে নিয়োগ করা হবে।

বিষয়:অরাজকতা তারেক রহমান শরীফ ওসমান হাদি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…