আমরা বিজ্ঞান ও কারিগরি শিক্ষার উপর গুরুত্ব দিয়েছি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বিজ্ঞান ও কারিগরি শিক্ষার উপর গুরুত্ব দিচ্ছেন, বইয়ের তাকের সামনে।. Channel i News – চ্যানেল আই নিউজ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা বিজ্ঞান ও কারিগরি শিক্ষার উপর গুরুত্ব দিয়েছি, যাতে ছেলে-মেয়েরা হাতে কলমে শিখে দক্ষ হয়ে গড়ে উঠতে পারে।
তিনি বলেন, আজকে যারা ভালো ফলাফল করেছে তাদের অভিনন্দন জানাই। যারা ভালো ফল করতে পারেনি, তাদের হতাশ হওয়ার কিছু নাই।
রোববার (২৬ নভেম্বর) সকাল ১০টায় গণভবনে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, আন্দোলনের নামে বহু স্কুল-কলেজ পুড়িয়েছিল বিএনপি। তারপরও আমরা শিক্ষা ব্যাহত হতে দেইনি। আওয়ামী লীগ সরকারের নেয়া নানা উদ্যোগের কারণেই দেশে শিক্ষার্থীর সংখ্যা ও স্বাক্ষরতার হার বেড়েছে।
অভিভাবকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, কেউ খারাপ করলে তার প্রতি সহানুভূতিশীল হোন। অযথা বকাঝকা করবেন না। পরবর্তীতে ভালো করার উৎসাহ দিন।






