চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘একজন বিপ্লবী আহত হওয়ার পর নড়েচড়ে বসবে এমন সরকার আমরা চাই না’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৩ অপরাহ্ণ ১৫, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, রাজনীতি
A A
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। ফাইল ছবি

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। ফাইল ছবি

একজন বিপ্লবী আহত হবে তারপর সরকার নড়েচড়ে বসবে এমন সরকার আমরা চাই না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (১৫ ডিসেম্বর) প্রেসক্লাবে বিজয় দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেছেন, হাদির ওপর হামলার ঘটনায় সারাদেশের মানুষ যেখানে সমব্যাথী, সেখানে সিইসির বক্তব্যে আমরা ক্ষুব্ধ। তাকে নিজের জায়গা এবং বক্তব্যের ব্যাখ্যা দিতে হবে।

তিনি বলেন, একজন বিপ্লবী আহত হবে তারপর সরকার নড়েচড়ে বসবে এমন সরকার আমরা চাই না। ৫৪ বছর জাতির ভাগ্য চোরাবালিতে হারিয়ে গিয়েছিল। অভ্যুত্থানের ঐক্যকে আঁকড়ে ধরে এবার সামনে এগিয়ে যাবার সুযোগ এসেছে।

তিনি বলেন, ফ্যাসিবাদের সঙ্গে অনেকে আপোষ করলেও জামায়াত কখনো আপোষ করে নি ৷ এখন কোনো অন্যায়ের সঙ্গেও আমরা আপোষ করবো না ৷ জামায়াত ক্ষমতায় গেলে সকল দলকে সরকারে নিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করে গড়ে তোলা হবে ৷

জামায়াতে আমির বলেন, ২৪ এখন শুধুমাত্র ইতিহাসের অংশ নয়, এটা আমাদের কলিজার অংশ। আমরা যেমন ৭১ কেও সম্মান করব তেমনি ২৪ কেও বুকে ধারণ করব।

Reneta

ডা. শফিকুর রহমান বলেন, আমাদের ভালো না লাগলে পুরো মিডিয়া থেকে ব্লাক আউট করে দেবেন কিন্তু কোনো খণ্ডিত অংশ প্রচার করে আমাদের বিরুদ্ধে প্রপাগাণ্ডা ছড়াবেন না৷

তিনি আরও বলেন, ন্যায়সঙ্গত ও সত্যি হলে আমাদের বিরুদ্ধে সকল সমালোচনা মাথা পেতে নেব কিন্তু জাতি ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো সাংবাদিকতা দয়া করে করবেন না ৷ আমাদেরকে ছাই দিয়ে ধরুন কিন্তু সেই ধরাটা যেন ন্যায়সঙ্গত হয় এতটুকুই অনুরোধ।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মোহাম্মদ মাসুম বলেন, গত ৫৪ বছরেও সত্যিকারের স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে পারে নি এদেশের মানুষ। শাসকদের কারণে বারবার জাতি হিসেবে আমরা বিভক্ত হয়েছি। অভ্যুত্থানের মাধ্যমে আমাদের মধ্যে যে ঐক্য গড়ে উঠেছিল তা ধরে রাখতে ব্যর্থ হবার কারণে হাদির ওপর হামলার ঘটনা ঘটেছে।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে স্বাধীনতা যুদ্ধে মানুষ প্রাণ দিয়েছেন তা এখনও পূরণ হয়নি। বিগত দিনে যারা ক্ষমতায় ছিল, তারা নিজেদের ভাগ্যের পরিবর্তন করলেও দেশের মানুষের ভাগ্যে পরিবর্তন হয়নি।

তিনি বলেন, ওসমান হাদির ওপর হামলাকারীদের এখনো গ্রেপ্তার করতে পারেনি ৷ তাহলে সরকারের কাজটা কি? এই ঘটনার জন্য ব্যার্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত ৷

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমির ডা. শফিকুর রহমানবাংলাদেশ জামায়াতে ইসলামী
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রে আইসিই কর্মকর্তার গুলিতে অভিবাসী নিহত

জুলাই ৮, ২০২৬
রোডিও উৎসব ‘ক্যালগেরি স্ট্যাম্পিড’

ক্যালগেরি স্ট্যাম্পিডে পর্যটকদের ঢল, যোগ দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও

জুলাই ৮, ২০২৬

৫ ক্রুসহ পাকিস্তানে কার্গো বিমান নিখোঁজ

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রেললাইন ডুবে যাওয়ায় পর্যটক এক্সপ্রেসের পর কক্সবাজার এক্সপ্রেসও বাতিল

জুলাই ৮, ২০২৬

বড় দলের পক্ষে প্রভাব বিস্তার, ফিফার বিরুদ্ধে অভিযোগের আসল রহস্য

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT