চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের সংবিধান মানলে অবশ্যই অসাম্প্রদায়িক হতে হবে: আমীর খসরু

চৌধুরী ফরিদ চৌধুরী ফরিদ
৯:৩৯ অপরাহ্ণ ১৬, আগস্ট ২০২৫
- সেমি লিড, চট্টগ্রাম, রাজনীতি
A A
আমীর খসরু বক্তৃতা দিচ্ছেন, ফুলের সাজে সজ্জিত মঞ্চে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের সংবিধান মানলে অবশ্যই অসাম্প্রদায়িক হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (১৬ আগস্ট) নগরীর যাত্রামোহন (জেএম) সেন হলে কেন্দ্রীয় জন্মাষ্টমী উদযাপন পরিষদের ধর্ম মহাসম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বিভিন্ন অনুষ্ঠানে আমাকে অসাম্প্রদায়িক বলে পরিচয় করে দেওয়া হয়। এটা আমার একেবারেই অপছন্দ। অসাম্প্রদায়িক এটা বলতে হবে কেন? বাংলাদেশের সংবিধানে অসাম্প্রদায়িক চেতনার কথা পুরোপুরি বলা আছে।’

Banglabid

তিনি বলেন, ‘সুতরাং বাংলাদেশের সংবিধান মানলে অবশ্যই অসাম্প্রদায়িক হতে হবে। আর যারা সাম্প্রদায়িক, তারা তো বাংলাদেশের সংবিধানের বিরুদ্ধের শক্তি, তারা বাংলাদেশের সংবিধানের বিরুদ্ধে কাজ করছে।’

তিনি বলেন, ‘আরেকটা হচ্ছে সংখ্যালঘু শব্দটা, এটা আমি বিশ্বাস করি না। সাম্প্রদায়িক শব্দটা যে কারণে ব্যবহার হয়, সংখ্যালঘু শব্দটাও একই কারণে ব্যবহার হয়। যেদেশের সংবিধান সবাইকে সমান অধিকার দিয়েছে, সমান নাগরিক অধিকার দিয়েছে, সমান গণতান্ত্রিক অধিকার দিয়েছে, সমান রাজনৈতিক অধিকার দিয়েছে, তাহলে সেখানে আমাকে কেন সংখ্যালঘু শব্দটা ব্যবহার করতে হচ্ছে?’

আমীর খসরু বলেন, একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মানুষের মধ্যে যে আকাঙ্খা ও প্রত্যাশা জেগেছে, এটি পূরণ করতে হলে। আমাদের বিভক্তির কোন সুযোগ নেই। আমরা জাতিগতভাবে অটুট ঐক্য নিয়ে এগিয়ে যেতে হবে; সে সাথে আজকে যারা নতুন বাংলাদেশের কথা বলছে, তাদের আচার-আচরণে কথাবার্তায় এবং রাজনৈতিক সংস্কৃতিতেও পরিবর্তন আনতে হবে।

Reneta

চট্টগ্রাম জন্মাষ্টমী পরিষদের সাধারণ সম্পাদক আর কে দাশ রুপুর সভাপতিত্বে এতে আরও বক্তৃতা করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, বিপ্লব পার্থসহ অন্যরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমীর খসরু মাহমুদ চৌধুরীচট্টগ্রাম জন্মাষ্টমী পরিষদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাংলাদেশের বাজারে হাইসেন্সের নতুন সিরিজের স্মার্ট টিভি

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

দাম বৃদ্ধির চাপ কমেছে, জুলাইয়ে মূল্যস্ফীতি ৮.৩২ শতাংশ

আগস্ট ১২, ২০২৬
পাকিস্তানি গায়ক আতিফ ঢাকায় আসছেন, কনসার্টের জন্য প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে নিষিদ্ধ তার গান, তবু ধন্যবাদ দিলেন আতিফ

আগস্ট ১২, ২০২৬

সফর মাসের শেষ বুধবার, পবিত্র আখেরি চাহার সোম্বা

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

লেবাননে ২২ বছর পর মৃত্যুদণ্ডের বিধান বাতিল

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT