আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর বিএনপি-জামাতের হত্যা-নির্যাতনের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্ষমতায় এসে প্রতিশোধ পরায়ন না হয়ে উন্নয়নের দিকে দৃষ্টি দিয়েছে সরকার। যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, যারা ব্যাংকে টাকা নেই বলে গুজব ছড়াচ্ছে তারা চোরদের এজেন্ট। তাই সে কথায় কান না দিয়ে উন্নয়নে নজর দিতে বলেছেন প্রধানমন্ত্রী।








