‘ভারতের আধিপত্যবাদী রাষ্ট্রনীতিকে আমরা জাতির শত্রু মনে করি’

বাংলাদেশের বিভিন্ন পেশাজীবী ও নাগরিকরা ভারতের আধিপত্যবাদী নীতির বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভায় অংশগ্রহণ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
রাজনীতিবিদ ও ব্যবসায়ী গোলাম সারোয়ার মিলন বলেছেন, ৭১ এর রক্তাক্ত মুক্তিযুদ্ধের চেতনা এবং ২৪ এর গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র, ভারতের করদ রাজ্য নয়। আমরা ভারতের জনগণের বন্ধু ও ভাষা সাংস্কৃতিকে সম্মান করি, কিন্তু ভারতের আধিপত্যবাদী রাষ্ট্রনীতিকে জাতির শত্রু মনে করি।
সোমবার (১৯ মে) জনতা পার্টি বাংলাদেশ আয়োজিত এক মানববন্ধনে তিনি এমন মন্তব্য করেন।
তিনি বলেন, ভারতের হাইকমিশনে যাওয়া রাজনীতি নয়। এটা দাসত্বের দরবারে মাথা ঝুকানো। যারা ভারতের দালালি করে, তারা বিশ্বাসঘাতক।
গোলাম সারোয়ার মিলন আরও বলেন, আজকের মুক্তিযুদ্ধ হল ভারতের আধিপত্যবাদ, সীমান্ত হত্যা, অর্থনৈতিক আগ্রাশনের বিরুদ্ধে। এ লড়াই আমাদের অস্তিত্বের লড়াই। এখন সময় এসেছে ভারতের এই পুশ-ইন থামানোর।






