চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শত্রু যদি কম রাখতে চান, তাহলে হাসিখুশি থাকুন’

‘ইরফান ফানি একজন মানুষ’, জবাবে যা বললেন অভিনেতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৫ অপরাহ্ণ ১৮, জুলাই ২০২৫
বিনোদন
A A
আনন্দিত যুবক হাসিমুখে বসে, শান্তিপূর্ণ পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবার (১৮ জুলাই) দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেল নতুন সিনেমা ‘আলী’। বিপ্লব হায়দার নির্মিত এই সিনেমাটি রাজধানীর স্টার সিনেপ্লেক্স, সনি স্কয়ার, ব্লকবাস্টার সিনেমাস, কেরানীগঞ্জের লায়ন সিনেমা, বগুড়ার মম ইন সিনেমাহলে মুক্তি পেয়েছে।

অটিজমে আক্রান্ত আলী নামের এক ব্যক্তি ও তার বোনের গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। অ্যাকশনের পাশাপাশি এই সিনেমায় নির্মাতা তুলে ধরেছেন ভাইবোনের ভালোবাসা। নাম ভূমিকায় অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। রোশনি চরিত্রে প্রতিজ্ঞা। আরও অভিনয় করেছেন তাশদিক নমিরা আহমেদ, মিশা সওদাগর, কাজী হায়াৎ, শতাব্দী ওয়াদুদ, শওকত সজল প্রমুখ।

সিনেমার প্রচার প্রচারণায় অভিনেতা ইরফান সাজ্জাদকে ছুটতে দেখা যাচ্ছে। ‘আলী’ মুক্তির আগের রাতে ছোটপর্দার এই তারকা অভিনেতা নিজের ফেসবুক থেকে এসেছিলেন লাইভে! প্রায় ২২ মিনিট তিনি কথা বলেন। এসময় ‘আলী’ নিয়ে নিজের অভিজ্ঞতার কথা বলেন। বর্তমানে দেশের প্রেক্ষাগৃহে ভালো ভালো ছবির মিছিলে ‘আলী’-কে তিনি একটি সুন্দর সিনেমা মনে করেন।

Banglabid

লাইভে ইরফানকে এসময় ‘আলী’ ও তার কাজ নিয়ে নিজের ভক্ত শুভাকাঙ্খিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে দেখা যায়। এক পর্যায়ে একজন দর্শক ইরফানকে বলেন,‘ইরফান সাজ্জাদ ভাই অনেক ফানি একজন মানুষ, আমার ভালোই লাগে’!

নিজের ভক্তের এমন মন্তব্যে ইরফান বলেন,“প্রচলিত একটি কথা আছে, পৃথিবীতে দুইটা মানুষের শত্রু কম হয়। একটা মানুষ হচ্ছে বোবা, আরেকটা মানুষ হচ্ছে যে সব সময় হাসিখুশি থাকে।”

এসময় ওই ভক্তের উদ্দেশে ইরফান আরো বলেন,“আপনি যদি যে কোনো পরিস্থিতিতে আপনার মতো করে খুব ক্যাজুয়ালি খুব হাসিখুশিভাবে ডিল করতে পারেন দেখবেন আপনার শত্রুটা একটু কম। তো শত্রু যদি কম রাখতে চান, তাহলে হাসিখুশি থাকেন। দুঃখ কম হবে, মানুষের প্রতি প্রত্যাশা কম থাকবে। আর প্রত্যাশা যতো কম থাকবে, আপনি ততো ভালো থাকবেন।”

Reneta

কথা শেষ করে স্বভাব ভঙ্গিতে মজা করে এই অভিনেতা বলেন, “ওহ, অসাধারণ কথা বলে ফেললাম।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেতাআলীইরফান সাজ্জাদমিত্রলিড বিনোদনশত্রুসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ফ্রিল্যান্সিং-কেয়ারগিভিংসহ যুব প্রশিক্ষণে নানা পরিবর্তন, যারা পাবেন সুযোগ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্যাস সংকটে শিল্পকারখানা ক্ষতিগ্রস্ত, সমাধানে সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী

আগস্ট ১৫, ২০২৬

ঘুরে দাঁড়ানোর কথা জানালেন মিরাজ

আগস্ট ১৫, ২০২৬

কীভাবে সামলেছেন স্মিথকে, জানালেন মিরাজ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে, আরও ৮ জনের মৃত্যু

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT