রাজনীতি

আমরা রাজপথের পুরাতন খেলোয়াড়: ওবায়দুল কাদের

বিএনপি এই পথে নতুন

বাংলাদেশের রাজনীতিবিদরা সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজনৈতিক নেতারা বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সামনে বক্তব্য দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন: বিএনপিসহ বিরোধী দলগুলোর যে কোনো ধ্বংসাত্মক কর্মসূচি রাজপথে মোকাবেলা করা হবে। আমরা রাজপথের পুরাতন খেলোয়াড়। বিএনপি এই পথে নতুন। আসুন রাজপথে মোকাবেলা হবে। ফয়সালা হবে।

আজ সোমবার সকালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে  রাজধানীর বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ সব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, শেখ মুজিব বঙ্গবন্ধু থেকে জাতির পিতা হতে পেরেছেন তার পাশে সহযোদ্ধা, সহযাত্রী হিসেবে শেখ ফজিলাতুন্নেছা মুজিবের মতো মহীয়সী নারী ছিলেন বলেই। তার মতো প্রজ্ঞা ও ধৈর্যশীল নারী না থাকলে একটি জাতিকে স্বাধীনতা এনে দেয়া জাতির পিতার জন্য অত্যন্ত দুরূহ হত।

বিএনপিকে আগুন নিয়ে না খেলার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আগুন নিয়ে খেলতে আসলে পরিণাম হবে ভয়াবহ।

 

 

 

বিষয়:আওয়ামী লীগ ওবায়দুল কাদের বিএনপি রাজপথে মোকাবেলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…